| ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

আশা-হতাশায় শেষ হল বাংলাদেশ ওয়েজ ইন্ডিজ টেস্টের ২য় দিন, দেখে নিন স্কোর

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ০২ ০৯:২৭:৪১
আশা-হতাশায় শেষ হল বাংলাদেশ ওয়েজ ইন্ডিজ টেস্টের ২য় দিন, দেখে নিন স্কোর

আরও একবার টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ব্যাটিং অস্থিরতা প্রকাশ পেল। ১০০ রানের আগে আবারও বিদায় নিলো টপ অর্ডার ও মিডল অর্ডারের ব্যাটসম্যানরা। ভালো অবস্থানে থেকেও বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা পুনরায় তার চিরাচরিত রূপে দেখা দিল। বছরের শেষ টেস্টের প্রথম ইনিংসে আবারও প্রমাণিত হল, টাইগার ক্রিকেটে স্ক্রিপ্ট পরিবর্তনের কোনো উপায় নেই। জ্যামাইকার কিংস্টনে পুরো দিনেই রান হয়নি ২০০ এর ওপর, তবুও দুই দিনের খেলার শেষে বাংলাদেশ পিছিয়ে রইল।

২ উইকেটে ৬৯ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ দ্বিতীয় সেশনে অলআউট হয় ১৬৪ রানে। দলের পক্ষে একমাত্র দৃষ্টি আকর্ষণকারী ইনিংসটি খেলেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, যিনি ৭৫ বলে ৩৬ রান করেন। তার অবদানেই বাংলাদেশ ইনিংসটি ১৬৪ পর্যন্ত নিয়ে যেতে সক্ষম হয়, যদিও দলটি হারিয়েছে ৯৮ রানে ৬ উইকেট।

সাদমান ইসলাম এবং শাহাদাত দীপু এদিনও সাবধানী ছিলেন। শুরু থেকে কোনো বড় রান তোলার দিকে মনোযোগ দেয়নি তারা। ক্রিজে সেট হতে থাকলেও, অতি রক্ষণাত্মক ভঙ্গিতে সময় পার করেছেন। প্রথম ৮ ওভারেই রান এসেছে মাত্র ১৪। এরপরই আসে প্রথম আঘাত। ৮৮ বল খেলে ২২ রান করা দীপু শামার জোসেফের একটি ডেলিভারিতে স্ট্যাম্প আউট হন।

এরপর লিটন কুমার দাস এবং জাকের আলী অনিক ক্রিজে আসেন, তবে কেউই বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। লিটন ৬ বল, এবং জাকের ১০ বল খেলে আউট হন। দুজনেই জেইডন সেইলসের শিকার। সাদমান কিছু সময় ক্রিজে ছিলেন, তবে শামার জোসেফ তাকে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন। মিরাজের ৩৬ রানের ইনিংস ছিল একমাত্র স্বস্তির বিষয়।

বল হাতে বাংলাদেশের একমাত্র সাফল্য ছিল নাহিদ রানার উইকেট। নিয়মিত ১৫০ কিমি/ঘণ্টা গতিতে বল করা এই পেসারই উইন্ডিজ ব্যাটসম্যানদের একটু সমীহ অর্জন করেন। ৪৭ বলে ১২ রান করা লুইকেও তিনি ফেরান।

এদিন সৌভাগ্যবান ছিলেন ক্রেইগ ব্রাফেট। শর্ট এক্সট্রা কাভারে মেহেদি হাসান মিরাজের হাতে তার সহজ ক্যাচটি পড়েছিল, কিন্তু মিরাজ তা মিস করেন। এরপর এলবিডব্লিউ হওয়ার পরও রিভিউ নিয়ে বেঁচে যান। দিনশেষে ৩৩ রানে অপরাজিত ছিলেন তিনি। তার সঙ্গী কিসি কার্টি অপরাজিত ১৯ রান নিয়ে ক্রিজে ছিলেন। স্বাগতিকরা দিন শেষে ৩৭ ওভারে ১ উইকেটে ৭০ রান নিয়ে দিন শেষ করেছে। বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে ৯৪ রানে পিছিয়ে রয়েছে তারা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

নিজস্ব প্রতিবেদক: আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) আসছে নতুন বিনিয়োগকারী। দলটির অন্যতম মালিক ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে, কখন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

ব্রাজিল-আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে, কখন

নিজস্ব প্রতিবেদক: কাতারে চলমান ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই ঘিরে বাড়ছে উত্তেজনা। টুর্নামেন্টে ...

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: অনূর্ধ্ব-১৭ ফুটবলে আর্জেন্টিনার বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচের চূড়ান্ত বাঁশি বাজার ...