| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

সর্বকালের সব রেকর্ড ছাপিয়ে ইতিহাসের সেরা ধনী ইলন মাস্ক

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ০১ ১১:৪৪:০১
সর্বকালের সব রেকর্ড ছাপিয়ে ইতিহাসের সেরা ধনী ইলন মাস্ক

বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের ব্যক্তিগত সম্পদের পরিমাণ বর্তমানে সর্বকালের সব রেকর্ড ছাপিয়ে গেছে। তার নিট সম্পদের মূল্য এখন দাঁড়িয়েছে ৩৪,৮০০ কোটি ডলারে। ব্লুমবার্গ বিলিওনেয়ার সূচকের ভিত্তিতে নিউজ ইন্টারন্যাশনাল এ খবর প্রকাশ করেছে। এর ফলে, ইতিহাসে সবচেয়ে শীর্ষ ধনী ব্যক্তি হিসেবে স্থান দখল করেছেন ইলন মাস্ক।

গত বছর মার্কিন নির্বাচনের পর থেকেই টেসলার শেয়ারের দাম প্রায় ৪০% বৃদ্ধি পেয়েছে, এবং গত শুক্রবার টেসলার শেয়ার দাম ৩.৮% বেড়ে ৫৬ ডলারে পৌঁছেছে, যা তিন বছরের মধ্যে সবচেয়ে বেশি। এই বৃদ্ধির ফলে মাস্কের সম্পদের পরিমাণ প্রায় ৭০০ কোটি ডলার বেড়েছে, যা তার আগের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। ২০২১ সালের নভেম্বরে তার সম্পদের পরিমাণ ছিল ৩২,০০০ কোটি ডলার।

ইলন মাস্ক এবং যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ায়, ট্রাম্পকে সমর্থন দেয়ার পর তার প্রতি বিনিয়োগকারীদের আস্থা বেড়েছে। মাস্ক চলতি বছরের শুরুতে ট্রাম্পকে সমর্থন জানান এবং তার প্রচারণার জন্য ১০০ কোটি ডলার দান করেন। এছাড়া, ট্রাম্পের প্রশাসনে নতুন একটি ডিপার্টমেন্টে মাস্কের নিয়োগ নিয়ে আলোচনা চলছে।

টেসলা ছাড়াও, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মহাকাশযান তৈরির মতো উদ্যোগগুলোও ইলন মাস্কের সম্পদের পরিমাণ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বর্তমানে, বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি ল্যারি এলিসনের থেকে মাস্কের সম্পদের পরিমাণ ৮০০০ কোটি ডলার বেশি। ল্যারি এলিসনের মোট সম্পদের পরিমাণ ২৩,৫০০ কোটি ডলার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আয়ারল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ও ...

৩৫ মিনিটে ১ গোলে এগিয়ে গেলো ব্রাজিল, Live দেখুন এখানে

৩৫ মিনিটে ১ গোলে এগিয়ে গেলো ব্রাজিল, Live দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে এগিয়ে রয়েছে ব্রাজিল। খেলার ৩৫ মিনিট শেষ ...