| ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ভয়াবহ ঝড়, বিমানবন্দর বন্ধ ঘোষণা

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ০১ ০৮:৪০:১৭
ভয়াবহ ঝড়, বিমানবন্দর বন্ধ ঘোষণা

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফিনজাল আজ, ৩০ নভেম্বর শনিবার, ভারতের উপকূলে আঘাত হানবে। ভারতীয় আবহাওয়া বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, ঘূর্ণিঝড়টি তামিলনাড়ুর করাইকৈল এবং মামাল্লাপূরমের মধ্যবর্তী এলাকা দিয়ে অতিক্রম করবে। এই সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার এবং ঝড়ো বাতাসের বেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

ঘূর্ণিঝড়টির কারণে চেন্নাই বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সাথে খারাপ আবহাওয়ার কারণে লোকাল ট্রেন চলাচলও সীমিত করা হয়েছে, বিশেষত উপকূল দিয়ে চলাচলকারী ট্রেনগুলো বাতিল করা হয়েছে।

ভারী বৃষ্টিপাতের প্রভাবে চেন্নাই, তিরুভাল্লুর, কাঞ্চিপূরম, কাল্লাকুরিচি এবং কুদাল্লুরে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। আজ শনিবার সন্ধ্যা পর্যন্ত চেন্নাই বিমানবন্দরে সব ধরনের বিমান চলাচল বন্ধ থাকবে।

গতকাল শুক্রবার বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়, যার নাম দেওয়া হয়েছে ফিনজাল। এই নামটি সৌদি আরব প্রস্তাব করেছে, যা একটি আরবি শব্দ।

বঙ্গোপসাগর এবং আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়গুলোর নাম পূর্বে থেকেই নির্ধারিত থাকে, এবং এই নামগুলো বিভিন্ন দেশ—বাংলাদেশ, ভারত, সৌদি আরব, শ্রীলঙ্কা, মিয়ানমারসহ—পরস্পরের সঙ্গে ভাগ করে নেয়। কোনো একটি ঘূর্ণিঝড়ের নাম একবার ব্যবহৃত হলে, তা পরবর্তীতে আর কোনো ঝড়ে ব্যবহৃত হয় না।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বের সবচেয়ে বড় দ্বৈরথ ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ মানেই টানটান উত্তেজনা। তবে ...

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২০২৬ সালের নভেম্বরে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা পাঁচবারের ...