| ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

শিয়া-সুন্নি ব্যা*পক সং*ঘ'র্ষে, ১২৪ প্রাণহানি

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ৩০ ১৮:০৭:৪৬
শিয়া-সুন্নি ব্যা*পক সং*ঘ'র্ষে, ১২৪ প্রাণহানি

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া রাজ্যের কুররম জেলায় শিয়া ও সুন্নি মুসলিমদের মধ্যে সংঘর্ষে আরও ১৪ জন নিহত হয়েছেন। শনিবারের এই হামলায় নিহতদের মধ্যে দুইজন সুন্নি এবং ১১ জন শিয়া সম্প্রদায়ের সদস্য। এর ফলে, চলমান সংঘর্ষে মোট নিহতের সংখ্যা ১২৪ জনে পৌঁছেছে।

কুররম, যা আফগানিস্তান সীমান্তবর্তী একটি এলাকা, সেখানে শিয়া ও সুন্নি সম্প্রদায়ের মধ্যে সংঘাতের ইতিহাস দীর্ঘ। তবে গত ১০ দিনে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে, এবং সংঘর্ষের মাত্রা ভয়াবহ আকার ধারণ করেছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এই ১০ দিনের দাঙ্গায় নিহতের সংখ্যা ১২৪ জন এবং আহত হয়েছেন ১৬৮ জন।

এর আগে, বৃহস্পতিবার কুররমে পুলিশ প্রহরায় থাকা দুটি গাড়িতে বন্দুক হামলা চালানো হয়। এতে ৪০ জনেরও বেশি শিয়া মুসলিম নিহত হন। ওই হামলার পর খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন এলাকায় নতুন করে দাঙ্গা ছড়িয়ে পড়ে।

রাজ্য প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, বর্তমানে দুই সম্প্রদায়ের মধ্যে আস্থার ঘাটতি চরম আকার ধারণ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার একাধিকবার স্থানীয় নেতাদের সহায়তা চেয়েছে, কিন্তু তারা পরিস্থিতি শান্ত করার জন্য কোনো উদ্যোগ নিচ্ছে না। এ পরিস্থিতিতে অনেক মানুষ তাদের বাড়ি-ঘর ছেড়ে পালানোর চেষ্টা করছেন, তবে নিরাপত্তাজনিত ভয় থেকে অনেকেই তা করতে পারছেন না।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২০২৬ সালের নভেম্বরে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা পাঁচবারের ...