| ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

এবার আইনজীবী সাইফুলের পরিবারকে কোটি টাকা সহায়তার ঘোষণা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ২৮ ১৯:৫৩:২৯
এবার আইনজীবী সাইফুলের পরিবারকে কোটি টাকা সহায়তার ঘোষণা

ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের হামলায় নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলামের পরিবারকে ১ কোটি টাকা সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে মানবিক সংগঠন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন। সংগঠনটির চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এই উদ্যোগের কথা জানান।

তিনি বলেন, "শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলামকে আমরা আর ফেরত আনতে পারব না, তবে তার পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা সিদ্ধান্ত নিয়েছি, তার স্ত্রী, সন্তান এবং পরিবারের ভবিষ্যৎ সুরক্ষায় ১ কোটি টাকার একটি সহায়তা প্রদান করব। এই অর্থ শহীদ সাইফুলের মেয়ে শিশুর পড়াশোনা, অন্তঃসত্ত্বা স্ত্রীর চিকিৎসা এবং একটি স্থায়ী আয়ের ব্যবস্থা নিশ্চিত করতে ব্যবহৃত হবে।"

ফাউন্ডেশনের নিজস্ব তহবিল থেকে প্রাথমিকভাবে ১ লাখ টাকা দিয়ে এই মহৎ উদ্যোগের যাত্রা শুরু হয়েছে। দেশের মানুষকে এ উদ্যোগে ভালোবাসা এবং সহমর্মিতার দৃষ্টান্ত হয়ে এগিয়ে আসার আহ্বান জানান ফাউন্ডেশনের চেয়ারম্যান।

উল্লেখ্য, এই সহায়তা তহবিলে অনুদান প্রদান আরও সহজ করতে ফাউন্ডেশন তাদের শতভাগ নিরাপদ প্ল্যাটফর্ম helpnhelper.com চালু করেছে। দেশ-বিদেশ থেকে যে কেউ প্ল্যাটফর্মের মাধ্যমে অনুদান প্রদান করতে পারবেন। তহবিলের মোট পরিমাণ এবং আপনার প্রদত্ত অনুদান সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে দেখা যাবে। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে উত্তোলিত পুরো অর্থ শহীদ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

উপহার দেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হলে 01841040543 নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

প্রসঙ্গত, গত ২৬ নভেম্বর বিকেলে চট্টগ্রামের রঙ্গম কনভেনশন হলের সামনে একদল ইসকন অনুসারীর হাতে নির্মমভাবে খুন হন অ্যাডভোকেট সাইফুল ইসলাম। বুধবার (২৭ নভেম্বর) চট্টগ্রাম শহরে এবং লোহাগাড়া উপজেলায় জানাজা শেষে তার নিজ গ্রাম চুনতির ফারেঙ্গা পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম কোস্টা রিকার ম্যাচ শেষ, জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম কোস্টা রিকার ম্যাচ শেষ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কোস্টা রিকাকে পাত্তাই দিল না আর্জেন্টিনা। আলবিসেলেস্তেরা দুর্দান্ত ও একপেশে ...

শুরু হলো আর্জেন্টিনা বনাম কোস্টারিকা ম্যাচ; Live দেখুন এখানে

শুরু হলো আর্জেন্টিনা বনাম কোস্টারিকা ম্যাচ; Live দেখুন এখানে

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নেমেছে আর্জেন্টিনা ও কোস্টারিকা। বাংলাদেশ সময় বুধবার (১৮ নভেম্বর) ভোরে শুরু ...