| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

ব্রেকিং নিউজ : জানা গেলো তামিমের ফিটনেস পরিক্ষার রেজাল্ট, চ্যাম্পিয়ন ট্রাফিতে ফিরবেন তামিম!

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ২৭ ১৭:৩০:৩২
ব্রেকিং নিউজ : জানা গেলো তামিমের ফিটনেস পরিক্ষার রেজাল্ট, চ্যাম্পিয়ন ট্রাফিতে ফিরবেন তামিম!

আসন্ন জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি ভার্সনে খেলতে দেখা যাবে তামিম ইকবালকে। তবে মাঠে নামার আগে ফিটনেস টেস্টে অংশ নিতে হয়েছিল বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটারকে। সম্প্রতি জানা গেছে, তিনি ফিটনেস পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। দীর্ঘদিন ধরে মাঠের বাইরে থাকা তামিমকে চলমান জাতীয় লিগের (প্রথম শ্রেণি) কোনো ম্যাচে দেখা যায়নি। তবে সম্প্রতি তিনি অনুশীলনে ফিরেছেন।

অনেকে ধারণা করেছিলেন, তামিম বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রস্তুতি নিচ্ছেন। বিপিএলের আসন্ন আসরে তিনি ফরচুন বরিশালের হয়ে খেলবেন। তবে তার আগে এনসিএলের টি-টোয়েন্টি ভার্সনে চট্টগ্রাম বিভাগের অধিনায়কত্ব করতে দেখা যাবে তাকে।

জাতীয় ক্রিকেট লিগের এই নতুন টি-টোয়েন্টি সংস্করণের সূচি এখনও চূড়ান্ত না হলেও ধারণা করা হচ্ছে, ১১ ডিসেম্বর লিগ পর্ব শুরু হয়ে ফাইনাল হবে ২৩ ডিসেম্বর। লিগ পর্বের ম্যাচগুলো সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এবং সেমিফাইনাল ও ফাইনাল ঢাকার মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম অথবা চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে।

তামিম সর্বশেষ প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছেন গত মে মাসে ঢাকা প্রিমিয়ার লিগে। ছয় মাসের লম্বা বিরতির পর তিনি আবারও মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। এর মধ্যে তিনি বাংলাদেশ দলের ভারত সফরে ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তার গঠনমূলক ধারাভাষ্যের জন্য ব্যাপক প্রশংসা পেয়েছেন।

তামিম ভক্ত-সমর্থকদের জন্য সুখবর, বিপিএলের আগে তাকে এনসিএলের ম্যাচগুলোতে মাঠে দেখা যাবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...