| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

কলম্বিয়াকে উড়িয়ে শিরোপা জিতল আর্জেন্টিনা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ২৬ ১৪:৫১:৫৭
কলম্বিয়াকে উড়িয়ে শিরোপা জিতল আর্জেন্টিনা

আর্জেন্টিনা ফুটবল ইতিহাসের স্বর্ণালী সময় পার করছে। বিশ্বকাপ আর কোপা আমেরিকার পর এবার ফুটসালেও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল তারা। কনমেবল অনূর্ধ্ব-২০ ফুটসাল টুর্নামেন্টের ১০ম আসরের ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনা।

দক্ষিণ আমেরিকার ১০ দলের এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয় পেরুতে। সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ২-০ গোলে পরাজিত করে ফাইনালে উঠে আর্জেন্টিনা। সোমবার লিমার ভিলা এল সালভাদর স্পোর্টস সেন্টারে ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামে তারা। শিরোপা নির্ধারণী ম্যাচে ৪-২ ব্যবধানে জয় তুলে নেয় আলবিসেলেস্তেরা।

টুর্নামেন্টে এর আগে আর্জেন্টিনা প্রথমবার শিরোপা জিতেছিল ২০১৬ সালে। বাকি আট আসরের শিরোপা জয়ী দল ছিল ব্রাজিল। এবার দ্বিতীয়বার শিরোপা জিতে ব্রাজিলের আধিপত্যে আঘাত হানল আর্জেন্টিনা।

ম্যাচের প্রথমার্ধেই ৩-২ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। দলের পক্ষে গোল করেন সোনের, আলভারেজ, গ্রানাডা এবং সিলগুয়েরো। কলম্বিয়ার হয়ে দুটি গোল করেন লিলে।

গ্রুপ পর্বে দুই জয় ও দুই ড্র নিয়ে সেমিফাইনালে উঠে আর্জেন্টিনা। সেখানে শক্তিশালী ব্রাজিলকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে তারা। শেষ পর্যন্ত কলম্বিয়াকে হারিয়ে শিরোপা তুলে নেয় মেসির দেশের ফুটসাল দল, আরও একবার প্রমাণ করে তাদের ফুটবল সাম্রাজ্যের আধিপত্য।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...