| ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

নিমালে বিক্রি না হলেও পেসারদের ঘাটতি, আইপিএলে মুস্তাফিজের জন্য আশা বাড়ছে!

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ২৫ ১৯:৫৪:৪১
নিমালে বিক্রি না হলেও পেসারদের ঘাটতি, আইপিএলে মুস্তাফিজের জন্য আশা বাড়ছে!

আইপিএলের প্রথম দিনে আর্শদ্বীপ সিং ভারতীয় পেসারদের মধ্যে সর্বোচ্চ দামে বিক্রি হয়ে ইতিহাস সৃষ্টি করেন। এরপর শ্রেয়াশ আইয়ার ও ঋশাভ পান্তও আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড়দের মধ্যে জায়গা করে নেন। তবে দিন শেষে দলগুলো পেসারদের জন্য সবচেয়ে বেশি লড়াই করেছে। দ্বিতীয় দিনেও এই দৃশ্যের খুব একটা পরিবর্তন হয়নি, যেখানে একাধিক বড় নাম অবিক্রিত থাকলেও ফ্র্যাঞ্চাইজিগুলো পেসারদের জন্য কাড়াকাড়ি করেছে।

এই লড়াইয়ের মাঝে চেন্নাই সুপার কিংস কিছু গুরুত্বপূর্ণ পেসারকে হারিয়েছে। শার্দুল ঠাকুরকে ২ কোটি রুপিতে রাখার সুযোগ পেয়ে তাদের ডাক না দেয়ার সিদ্ধান্ত বিশেষভাবে নজরে এসেছে। এরপর তুশার দেশপান্ডের জন্য ১ কোটি রুপিতে লড়াই শুরু করলেও শেষ পর্যন্ত রাজস্থান রয়্যালস ৬ কোটি ৫০ লাখ রুপিতে তাকে দলে নেয়।

এছাড়া দীপক চাহারকেও ধরে রাখতে পারেনি চেন্নাই। দীর্ঘ সময় ধরে তার জন্য বিড করছিল মুম্বাই ইন্ডিয়ান্স এবং পাঞ্জাব কিংস, তবে শেষ পর্যন্ত ৯ কোটি রুপিতে দীপক চাহারকে মুম্বাই কিনে নেয়।

আকাশ দীপ এবং মুকেশ কুমারের জন্য চেন্নাই অনেক সময় বিড করলেও তাদেরও হারায়। মুকেশ কুমারের জন্য ৬ কোটি ৫০ লাখ রুপির বিড করেছিল পাঞ্জাব কিংস, তবে শেষ মুহূর্তে আরটিএম কার্ড ব্যবহার করে দিল্লি ক্যাপিটালস ৮ কোটি রুপিতে তাকে দলে ভেড়ায়।

পেসারদের সন্ধানে থাকা চেন্নাই সুপার কিংস তাদের তিন পেসারকে হারালেও, স্যাম কারানকে ২ কোটি ৪০ লাখ রুপিতে দলে নিয়েছে। গত আইপিএলে স্যাম কারান ছিলেন সবচেয়ে দামি খেলোয়াড়, ১৮ কোটি ৫০ লাখ রুপিতে তাকে কিনেছিল পাঞ্জাব কিংস। এবার তাকে চেন্নাই আবার দলে ভেড়াল, তবে তাদের পেস বিভাগে এখনো ঘাটতি রয়ে গেছে।

এই পরিস্থিতিতে চেন্নাই সুপার কিংসের জন্য বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের সম্ভাবনা আরও বেড়ে গেছে। চেন্নাই গত আসরের পেস ডিপার্টমেন্টে তাকে ধরে রাখার চেষ্টা করতে পারে, যার মাধ্যমে মুস্তাফিজের আইপিএল ক্যারিয়ারে নতুন এক দিগন্তের সূচনা হতে পারে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আজ রাতে বার্সেলোনা বনাম গালাতাসারাই: লাইভ দেখার নিয়ম

আজ রাতে বার্সেলোনা বনাম গালাতাসারাই: লাইভ দেখার নিয়ম

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা বনাম গালাতাসারাইয়ের হাই-ভোল্টেজ ম্যাচটি বাংলাদেশ সময় ১৪ই অক্টোবর, ২০২৬ (মঙ্গলবার দিবাগত ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...