| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

ব্রেকিং নিউজ ; আইপিএলে নির্ধারন হল মুস্তাফিজের ভাগ্য

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ২৫ ১৯:০৭:৪৯
ব্রেকিং নিউজ ; আইপিএলে নির্ধারন হল মুস্তাফিজের ভাগ্য

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রা একরকম রোলারকোস্টারের মতো। সানরাইজার্স হায়দরাবাদে অভিষেকের পর মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস হয়ে সর্বশেষ চেন্নাই সুপার কিংসে খেলেছেন এই বাঁহাতি পেসার। তবে এবারের মেগা নিলামের আগে চেন্নাই তাকে ছেড়ে দেয়, এবং নিলামে তাকে নিয়ে কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ প্রকাশ করেনি।

মুস্তাফিজের নাম এক্সিলারেটেড রাউন্ডে তোলা হয়েছিল, যেখানে তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি, কিন্তু শেষ পর্যন্ত তিনি অবিক্রিত থেকে গেছেন। মুস্তাফিজের পাশাপাশি দল পায়নি রিশাদ হোসেন।

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে এবারের মেগা নিলামে সবচেয়ে বেশি আলোচনা ছিল মুস্তাফিজের নিয়ে। সাকিব আল হাসানের মতো তারও আইপিএলে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। সাতটি মৌসুমে খেলেছেন তিনি, এবং সর্বশেষ ২০২৩ আসরে চেন্নাই সুপার কিংসে ছিলেন। ওই মৌসুমে ৯ ম্যাচে ১৪ উইকেট নিয়েছিলেন তিনি।

২০১৬ সালে আইপিএলে অভিষেক হয় মুস্তাফিজের, এবং সানরাইজার্স হায়দরাবাদের শিরোপা জয়েও তার অবদান ছিল গুরুত্বপূর্ণ। মাত্র ৬.৯০ ইকোনমি রেটে ১৭ উইকেট নিয়ে তিনি টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার পান, যা আইপিএল ইতিহাসে একমাত্র অ-ভারতীয় হিসেবে এই পুরস্কার জয়ের রেকর্ড।

এদিকে, এবারের মেগা নিলামে বাংলাদেশের আরো ১১ ক্রিকেটার রয়েছেন, তবে সাকিব আল হাসান এবং তাসকিন আহমেদ এখনও নিলামে তোলা হয়নি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...