| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

শিক্ষার্থীদের সং*ঘ'র্ষে ল'ন্ড'ভ'ন্ড ঢাকা, সেনা ও বিজিবি মোতায়েন- আহত ৩৫

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ২৫ ১৬:৪৬:৫৬
শিক্ষার্থীদের সং*ঘ'র্ষে ল'ন্ড'ভ'ন্ড ঢাকা, সেনা ও বিজিবি মোতায়েন- আহত ৩৫

কবি নজরুল, সোহরাওয়ার্দী কলেজ এবং ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় যাত্রাবাড়ী ও ডেমরায় পরিস্থিতি এখনো উত্তপ্ত। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আজ (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় যাত্রাবাড়ী ও ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এর আগে, রোববার কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজে হামলার পর, আজ সোমবার দুপুরে যাত্রাবাড়ী এলাকায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালায় সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা। হামলার ঘটনায় অন্তত ৩৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন। পাশাপাশি, কলেজটির বিভিন্ন সামগ্রীও লুটপাট করা হয়েছে। এই ঘটনায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনা সদস্যসহ বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

এর আগে, রোববার একটি ভুল চিকিৎসার কারণে অভিজিৎ হাওলাদার নামের এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ ওঠে। এই ঘটনায় উত্তেজনা সৃষ্টি হলে, মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। এর পরিপ্রেক্ষিতে সোমবার পাল্টা হামলা চালানো হয়।

এ ঘটনায়, ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ কর্তৃপক্ষ একটি প্রেস বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং শিক্ষা মন্ত্রণালয়ের কাছে ন্যায়বিচারের দাবি জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।

এছাড়া, ডেমরা-যাত্রাবাড়ী সড়কে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর এখন যান চলাচল শুরু হয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...