| ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাত্র ৭ রানে অলআউট লজ্জার বিশ্বরেকর্ড

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ২৫ ০৯:৫১:৫৮
মাত্র ৭ রানে অলআউট লজ্জার বিশ্বরেকর্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকা অঞ্চলের একটি বাছাইপর্বের ম্যাচে দেখা গেল ক্রিকেটের এক অবিশ্বাস্য রূপ। একদিকে নাইজেরিয়া গড়ল ২৭১ রানের বিশাল সংগ্রহ, যা টি-টোয়েন্টি ইতিহাসে অষ্টম সর্বোচ্চ। অন্যদিকে, মাত্র ৭ রানে অলআউট হয়ে লজ্জার বিশ্বরেকর্ড গড়ল আইভরি কোস্ট। স্বীকৃত টি-টোয়েন্টিতে এর আগে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার রেকর্ড ছিল ১০ রান।

গতকাল (রোববার) অনুষ্ঠিত এই ম্যাচে নাইজেরিয়া জয় পেয়েছে ২৬৪ রানের বড় ব্যবধানে, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তৃতীয় সর্বোচ্চ ব্যবধানে জয়। এর আগে জিম্বাবুয়ে গাম্বিয়ার বিপক্ষে ২৯০ এবং নেপাল মঙ্গোলিয়ার বিপক্ষে ২৭৩ রানের ব্যবধানে জয় পেয়েছিল।

নাইজেরিয়ার দুর্দান্ত ব্যাটিংয়ের সূত্রপাত করেন সেলিম সালাউ। তিনি মাত্র ৫৩ বলে ১৩টি চার ও ২টি ছক্কায় ১১২ রান করেন। আইজাক ওকপি ২৩ বলে ৬৫ এবং সুলাইমান রানসাওয়ি ২৯ বলে ৫০ রান করে দলের স্কোর আরও বড় করেন। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৭১ রানের বিশাল পুঁজি দাঁড় করায় নাইজেরিয়া।

এরপর ব্যাট করতে নেমে আইভরি কোস্টের ব্যাটারদের ব্যর্থতার প্রদর্শনী শুরু হয়। তাদের ১০ ব্যাটারের মধ্যে ৬ জনই শূন্য রানে আউট হন। পুরো দল মাত্র ৭.৩ ওভারে গুটিয়ে যায়। একমাত্র ওপেনার ৪ রান এবং আরও তিনজন ১ রান করলেও বাকিদের কেউই রান করতে পারেননি। ব্যাটিং ব্যর্থতার পাশাপাশি নাইজেরিয়ার বোলারদের দাপটও ছিল চোখে পড়ার মতো। আইজাক ডানলাডি ও প্রস্পার উসেনি নেন ৩টি করে উইকেট। পিটার আহো ২টি এবং সিলভারস্টার ওকপি শিকার করেন ১টি উইকেট।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এমন ব্যতিক্রমী ম্যাচ আইসিসির সহযোগী দেশগুলোর অংশগ্রহণের কারণেই সম্ভব হয়েছে। তবে এ ধরনের রেকর্ড ক্রিকেটের মান নিয়ে প্রশ্ন তুলতে পারে। গত বছরের ফেব্রুয়ারিতে আইল অব ম্যান স্পেনের বিপক্ষে ১০ রানে অলআউট হয়েছিল। একই বছরে মঙ্গোলিয়াও সিঙ্গাপুরের বিপক্ষে ১০ রানে গুটিয়ে যায়। তবে সবকিছু ছাপিয়ে আইভরি কোস্ট এখন নতুন নজির স্থাপন করল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

নিজস্ব প্রতিবেদক: আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) আসছে নতুন বিনিয়োগকারী। দলটির অন্যতম মালিক ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে, কখন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

ব্রাজিল-আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে, কখন

নিজস্ব প্রতিবেদক: কাতারে চলমান ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই ঘিরে বাড়ছে উত্তেজনা। টুর্নামেন্টে ...

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: অনূর্ধ্ব-১৭ ফুটবলে আর্জেন্টিনার বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচের চূড়ান্ত বাঁশি বাজার ...