| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

ব্রেকিং নিউজ : আবারও ভয়াবহ আগুন

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ২০ ১১:৩৩:৩২
ব্রেকিং নিউজ : আবারও ভয়াবহ আগুন

গাজীপুরের বাসন থানার আধেপাশা এলাকায় ইন্টারপ্যাক লিমিটেড নামক একটি প্যাকেজিং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) রাত দেড়টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান বুধবার বিষয়টি নিশ্চিত করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, কারখানাটিতে কাগজ ও কার্টন তৈরির কাজ চলত। ট্রান্সফরমারে স্পার্ক হওয়ার ফলে কারখানার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটি থেকে আগুন লাগে। মুহূর্তেই আগুন কারখানার ভেতরে থাকা কাগজ ও অন্যান্য উপকরণে ছড়িয়ে পড়ে।

প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে, তবে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট একত্রে চার ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে কারখানার ভেতরে থাকা সব মালামাল সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এতে মেশিনপত্র, কাগজের বোর্ড, লাইনার পেপার এবং তৈরিকৃত কার্টনসহ বিপুল পরিমাণ সম্পদ ধ্বংস হয়ে যায়।

কারখানার জেনারেল ম্যানেজার কাজী ফিরোজ আহমেদ জানান, বুধবার ডেলিভারির জন্য প্রস্তুত বিপুল পরিমাণ মালামাল আগুনে পুড়ে গেছে। এছাড়া কারখানায় থাকা মূল্যবান কাঁচামাল ও মেশিনারিজও সম্পূর্ণ ধ্বংস হয়েছে।

এই অগ্নিকাণ্ডে কারখানার প্রায় আড়াই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...