| ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ নয় ভারতের জন্য কঠিন সিদ্ধান্ত নিলেন ট্রাম্প

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ১৩ ১১:২১:০৭
বাংলাদেশ নয় ভারতের জন্য কঠিন সিদ্ধান্ত নিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ভিসা পেতে কলকাতাবাসীদের জন্য অপেক্ষার সময় অবিশ্বাস্যভাবে দীর্ঘ হয়ে উঠেছে। বি১ ও বি২ ভিসা পেতে এখন প্রায় ৫০০ দিন, অর্থাৎ দেড় বছরের বেশি সময় লাগবে। এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

মার্কিন সরকারের ভিসা সম্পর্কিত ওয়েবসাইট অনুযায়ী, কলকাতায় বি১ এবং বি২ ভিসার ইন্টারভিউয়ের জন্য এই দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। পশ্চিমবঙ্গের রাজধানী শহর থেকে এত দীর্ঘ সময় ভিসা পাওয়ার জন্য অপেক্ষা করার ঘটনা আগে কখনও ঘটেনি।

বি১ ভিসা সাধারণত ব্যবসায়িক উদ্দেশ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য প্রয়োজন, আর বি২ ভিসা ব্যবহার করা হয় পর্যটন, চিকিৎসা বা পরিবারের সদস্য বা বন্ধুদের সাথে দেখা করার জন্য। এ দুটি ভিসা প্রক্রিয়া প্রায়ই একসাথে দেওয়া হয়।

এই ধরনের দীর্ঘ অপেক্ষার পূর্ব ইতিহাস কলকাতায় ছিল না। ইকোনোমিক টাইমসের এক প্রতিবেদন অনুসারে, গত আগস্টে কলকাতায় বি১ এবং বি২ ভিসার জন্য অপেক্ষার সময় ছিল মাত্র ২৪ দিন, যা বর্তমানে ৫০০ দিন হয়ে দাঁড়িয়েছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ কনসুলার অ্যাফেয়ার্স ব্যুরো জানায়, ভিসার জন্য অপেক্ষার সময়টি কয়েকটি কারণে ভিন্ন হতে পারে। বিশেষত, ভিসা প্রক্রিয়ার সময়কাল শহর, স্থান, কাজের চাপ এবং কর্মীর সংখ্যা অনুযায়ী পরিবর্তিত হতে পারে। এই সময়ের ভিন্নতা দূতাবাস এবং কনস্যুলার অফিসগুলোর পরিস্থিতির ওপর নির্ভর করে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে নতুন এক ঐতিহাসিক অধ্যায়। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন ...

ফুটবল

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুধবার (১৮ নভেম্বর) ভোরে কোস্টারিকার মুখোমুখি হচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ ...

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে এখনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ...