| ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

এই মাত্র পাওয়া ; ওবায়দুল কাদেরের সন্ধানে ফ্ল্যাটে তল্লাশি!

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ১০ ২১:১২:৩৫
এই মাত্র পাওয়া ; ওবায়দুল কাদেরের সন্ধানে ফ্ল্যাটে তল্লাশি!

চট্টগ্রামের হালিশহর এলাকায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উপস্থিতি সন্দেহে একটি ফ্ল্যাটে অভিযান চালিয়েছে পুলিশ। তবে, অভিযানে তাকে না পাওয়ায় তার স্ত্রীর বড় ভাই নুরুল হুদাকে হেফাজতে নিয়ে ১৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরে তাকে ছেড়ে দেওয়া হয়।

শনিবার (৯ নভেম্বর) রাতের এই ঘটনা ঘটে হালিশহর থানার শান্তিবাগ এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকে ওবায়দুল কাদেরের সেখানে অবস্থান করছেন, এমন তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।

শনিবার মধ্যরাতে পুলিশের কাছে খবর আসে, ওবায়দুল কাদের শান্তিবাগ এলাকার একটি ফ্ল্যাটে আছেন। এর পরিপ্রেক্ষিতে পুলিশ সেখানে তল্লাশি চালায়। তবে, ফ্ল্যাটে ওবায়দুল কাদেরকে না পেয়ে তার স্ত্রীর বড় ভাই নুরুল হুদাকে হেফাজতে নেয় পুলিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ বাংলানিউজকে জানান, "নুরুল হুদাকে শনিবার রাতে হালিশহর থানার শান্তিবাগ এলাকা থেকে হেফাজতে নেওয়া হয়। তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলেও, কোন প্রমাণমূলক তথ্য পাওয়া যায়নি। রোববার বিকেলে তাকে তার পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।"

জিজ্ঞাসাবাদে নুরুল হুদা জানিয়েছেন, গত ৫ আগস্টের পর থেকে তার সঙ্গে ওবায়দুল কাদেরের কোনো যোগাযোগ হয়নি। পুলিশ জানিয়েছে, নুরুল হুদার কাছে ওবায়দুল কাদেরের অবস্থান সম্পর্কিত তেমন কোনো তথ্য পাওয়া যায়নি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...