বিশাল বড় চমক নিয়ে আফগান সিরিজের দল ঘোষণা করলো বিসিবি
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে। কিছুদিন ধরে নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব নিয়ে গুঞ্জন থাকলেও তাঁকেই অধিনায়ক রেখে ১৫ সদস্যের স্কোয়াড তৈরি করা হয়েছে।
দলে সাকিব আল হাসান থাকছেন না, এ বিষয়ে আগেই নিশ্চিত হওয়া গিয়েছিল। একইসঙ্গে লিটন দাসও দলে নেই। বিসিবির বিবৃতিতে জানানো হয়েছে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে জ্বরের কারণে খেলতে না পারা লিটন এখনও অসুস্থ, তাই এই সিরিজের দলে তাঁকে অন্তর্ভুক্ত করা হয়নি।
নতুন মুখ হিসেবে স্কোয়াডে আছেন নাহিদ রানা, যিনি এখনও ওয়ানডে অভিষেকের অপেক্ষায়। তিন বছর ধরে টেস্টে সুযোগ না পাওয়া এবং গত জুনের পর টি-টোয়েন্টিতে খেলার সুযোগ না পাওয়া সৌম্য সরকার দলে রয়েছেন। ওয়ানডেতে গত চার ইনিংসে তাঁর একটি ফিফটি (চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে ৬৮) ও একটি সেঞ্চুরি (নিউজিল্যান্ডের বিপক্ষে ১৬৯) রয়েছে, তাই ফর্মের দিক থেকে তাঁর দলে থাকা একান্ত প্রয়োজন ছিল।
আফগানিস্তানের বিরুদ্ধে তিন ওয়ানডের সিরিজের প্রথম ম্যাচ হবে ৬ নভেম্বর, পরবর্তী দুটি ৯ ও ১১ নভেম্বর। সব ম্যাচই শারজা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বিসিবি জানিয়েছে, সিরিজ উপলক্ষে আগামীকাল শনিবার এবং রোববার বাংলাদেশ দল দুবাইয়ের উদ্দেশে রওনা দেবে।
আফগানিস্তান সিরিজের বাংলাদেশ স্কোয়াড:
সৌম্য সরকার, তানজিদ তামিম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদি হাসান মিরাজ (সহ-অধিনায়ক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, নাহিদ রানা।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- একটু পর শুরু, বাংলাদেশ বনাম সিরিয়া অনূর্ধ্ব-২০: লাইভ দেখুন এখানে
- চলছে বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০ ম্যাচ, লাইভ দেখুন এখানে
- ৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল
- আজকের স্বর্ণের বাজারদর: ২ সেপ্টেম্বর ২০২৬
- সরকারি চাকরিজীবীদের মোবাইল ভাতায় বড় পরিবর্তন
- ফিফা আসিয়ান কাপ ২০২৬: গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচ কবে কখন
- যে কোনো সময় নতুন পে-স্কেলের গেজেট প্রকাশ
- আগামীকাল সিরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ; লাইভ যেভাবে দেখবেন
- ১২ কেজি এলপিজি গ্যাসের দাম কমল, নতুন দাম কত
- বিকেল ৫টায় সিরিয়ার মুখোমুখি বাংলাদেশ, লাইভ দেখবেন যেভাবে
- একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু!
- আজকের সকল দেশের টাকার রেট: ০২ সেপ্টেম্বর ২০২৬
- ৩ মাসে ৬ লঘুচাপ ও ঘূর্ণিঝড়ের আভাস, জানাল আবহাওয়া অফিস
- নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা, মিলছে বড় সুখবর
- এক ব্যক্তির নামে সিম ৫টিতে নামানোর উদ্যোগ, বন্ধ হতে পারে ৪ কোটি
