| ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

আগামীকাল কোয়ার্টার ফাইনালে কঠিন দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ: দেখেনিন ম্যাচ সময়

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ০১ ১৮:০৩:০১
আগামীকাল কোয়ার্টার ফাইনালে কঠিন দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ: দেখেনিন ম্যাচ সময়

হংকং সিক্সেস টুর্নামেন্টে প্রথম ম্যাচে ওমানকে ৩৪ রানে হারিয়ে ভালো শুরু করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে ১৮ রানে পরাজিত হয়ে গ্রুপ পর্ব পেরোতে সমস্যায় পড়তে হয়েছে ইয়াসির আলীর দলকে। ৬ ওভারে ১০৮ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে সাইফউদ্দিন ও জিসানের ব্যাটে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ ৮৯ রানে থেমে যায়। এই হার সত্ত্বেও ‘ডি’ গ্রুপের রানার্স আপ হিসেবে তারা সেরা আটে পৌঁছেছে। সুপার এইটে বাংলাদেশের প্রতিপক্ষ হতে পারে ভারত বা সংযুক্ত আরব আমিরাত।

ম্যাচে খেলতে নেমে অধিনায়ক ইয়াসির আলী ইনিংসের তৃতীয় বলেই ছক্কা মেরে শুরু করেছিলেন, কিন্তু পরের বলেই ২ বলে ৬ রান করে ধনাঞ্জয়া লাকশানের দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড হন। এরপর সাইফউদ্দিন ও জিসান ইনিংসকে এগিয়ে নিতে চেষ্টা করেন, তবে প্রথম দুই ওভারে বাংলাদেশ মাত্র ২৪ রান সংগ্রহ করতে সক্ষম হয়। থারিন্দু রত্নায়েকের তৃতীয় ওভারে একটি ছক্কা ও একটি চারের সাহায্যে ১৫ রান যোগ হলেও, ৪ ওভারের শেষে রান দাঁড়ায় ৫২।

শেষ দুই ওভারে ৫৬ রান প্রয়োজন ছিল, যেখানে লাহিরু সামারকুনের প্রথম তিন বলে দুই ছক্কা মেরে বাংলাদেশের আশা বাড়িয়েছিলেন। তবে ১৩ বলে ২৭ রান করা জিসান সামারকুনের স্লোয়ার ডেলিভারিতে লেগ বিফোর উইকেট হয়ে ফেরেন। আবু হায়দার রনি প্রথম বলেই চার মেরে শুরু করলেও, দ্বিতীয় বলেই ক্যাচ দিয়ে আউট হন।

শেষ ওভারে সাইফউদ্দিন তিনটি ছক্কা মেরে চেষ্টা করলেও, বাংলাদেশকে জয়ের স্বাদ এনে দিতে পারেননি। তিনি ১৭ বলে ৪২ রানে অপরাজিত থাকেন, এবং সোহাগ গাজী মাত্র ২ বলে ৭ রান করেন।

এর আগে, ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ৩ উইকেট হারিয়ে ৬ ওভারে ১০৭ রান সংগ্রহ করে। লিহুরু মাদুশঙ্কা ১৭ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন, থানুকা দাবারে ১২ বলে ৩২ এবং সান্দুন ৬ বলে ১৮ রান করেন। বাংলাদেশের পক্ষে জিসান আলম এক ওভারে ৬ রানে ২ উইকেট নেন।

হংকং সিক্সেসের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ মুখোমুখি হচ্ছে পাকিস্তানের সাথে।

ম্যাচের তারিখ ও সময়: ২ নভেম্বর, দুপুর ২:৪০।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক: বৃষ্টির কারণে এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষ ক্রিকেটে বাংলাদেশ ও মালয়েশিয়ার কোয়ার্টার ফাইনাল ম্যাচটি ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ বলিভিয়া

বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ বলিভিয়া

খেলাধুলা ডেস্ক: ২০২৬ ফুটবল বিশ্বকাপের জমকালো আসর শেষ হওয়ার পর প্রথমবারের মতো আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ...

ব্রাজিল বনাম ভারত; সরাসরি যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম ভারত; সরাসরি যেভাবে দেখবেন

স্পোর্টস ডেস্ক: ফুটবলপ্রেমীদের জন্য ২০২৬ সালের সবচেয়ে বড় ধামাকা নিয়ে উপমহাদেশের মাটিতে পা রাখছে লাতিন ...