| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

শেষ হল বাংলাদেশ ৩৬ বলে ১৪৭ রানের ম্যাচ, দেখে নিন ফলাফল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ০১ ১৫:৪৩:৫৪
শেষ হল বাংলাদেশ ৩৬ বলে ১৪৭ রানের ম্যাচ, দেখে নিন ফলাফল

হংকং সিক্সেস টুর্নামেন্টে দারুণ শুরু করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে ওমানকে সহজেই হারিয়েছে মোহাম্মদ সাইফউদ্দিনের নেতৃত্বাধীন দলটি।

প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ বিনা উইকেটে ১৪৭ রান সংগ্রহ করে। জবাবে ওমান ১১৩ রানের বেশি করতে না পারায় বাংলাদেশ ৩৪ রানের বড় ব্যবধানে জয়লাভ করে।

ব্যাটিংয়ে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন ওপেনার জিসান আলম ও ইয়াসির আলী। উদ্বোধনী জুটিতে আসে ৩৬ রান। ইয়াসির ২৬ রান করে অপরাজিত থাকেন, আর জিসান মাত্র ১২ বলে ৫৫ রান করেন, যেখানে ছিল ৮টি ছক্কা এবং ১টি চারের মার।

এরপর সাইফউদ্দিনও মাত্র ১২ বলে ৫৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন, ৭টি ছক্কা ও ৩টি চারে সাজানো তার ইনিংস। আবু হায়দার শেষ পর্যন্ত ৪ রান নিয়ে অপরাজিত থাকেন।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, হাফ সেঞ্চুরি করার পর ব্যাটারকে মাঠ ছাড়তে হয়। তাই জিসান ও সাইফউদ্দিন হাফ সেঞ্চুরির পর রিটায়ার্ড হার্ট হয়ে দলের অন্যান্য ব্যাটারদের সুযোগ দেন।

বল হাতে এই ম্যাচে জিসানও সফল ছিলেন, নেন ২টি উইকেট। এছাড়া সাইফউদ্দিন, সোহাগ গাজী ও আবু হায়দারও একটি করে উইকেট শিকার করেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...