| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

মাত্র ৫৫ তে দল পাওয়া রিংকুর মূল্য ৪ বছরে বাড়ল ১০০ গুন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ০১ ১২:২৪:৪১
মাত্র ৫৫ তে দল পাওয়া রিংকুর মূল্য ৪ বছরে বাড়ল ১০০ গুন

২০১৮ সাল থেকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন রিংকু সিং। সেই বছর কলকাতা তাকে দলে নিয়েছিল ৫৫ লাখ টাকায়। আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের এই ক্রিকেটারের জন্য সেটি ছিল এক বিশাল প্রাপ্তি। নিলামে দল পাওয়ার পর তার আনন্দেই তা স্পষ্ট ছিল।

গত কয়েক মৌসুমে কলকাতার হয়ে দুর্দান্ত পারফর্ম করে রিংকুর জীবনের মোড় ঘুরে গেছে। জাতীয় দলে জায়গা পেয়েছেন, আর্থিক অবস্থারও উন্নতি হয়েছে। এবার আইপিএলের নতুন মৌসুম শুরুর আগে আরও বড় খবর পেলেন তিনি। কলকাতা নাইট রাইডার্স তাকে ধরে রেখেছে, এবং তার পারিশ্রমিকের পরিমাণ এবার ১৩ কোটি টাকা।

এই খবর পেয়ে রিংকু একটি ভিডিও পোস্ট করেন সামাজিক যোগাযোগমাধ্যমে, যেখানে তিনি কেকেআরের হেলমেট ও জার্সি পরা অবস্থায় আছেন। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, 'হামারি প্রেম কাহানি তো আভি ব্যস শুরু হুই হে। পিকচার আভি বাকি হে মেরে দোস্তো।' অর্থাৎ, "আমাদের প্রেম কাহিনি তো সবে শুরু হয়েছে, এখনও অনেক কিছু বাকি।" শাহরুখ খানের ‘ওম শান্তি ওম’ সিনেমার জনপ্রিয় সংলাপ থেকেই এই লাইনটি নিয়েছেন রিংকু।

আইপিএলে এখন পর্যন্ত ৪৬ ম্যাচে ৮৯৩ রান করেছেন রিংকু, তার ব্যাটিং গড় ৩০.৭৯। মূলত ফিনিশার হিসেবে তাকে খেলায় কলকাতা। ২০২৩ আইপিএলে ১৪ ম্যাচে ৪৭৪ রান করেন তিনি, যা তার প্রতিভার প্রমাণ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...