| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

ছেড়ে দিয়ে ধরে রাখা ক্রিকেটারের তালিকা প্রকাশ করলো চেন্নাই

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ০১ ০৮:৩৩:২৯
ছেড়ে দিয়ে ধরে রাখা ক্রিকেটারের তালিকা প্রকাশ করলো চেন্নাই

সর্বশেষ আইপিএল আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে দারুণ পারফর্ম করেছিলেন মুস্তাফিজুর রহমান। এই বাঁহাতি পেসার চেন্নাইয়ের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তবে আসন্ন আসরের আগে তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চেন্নাই।

আগামী নভেম্বর মাসে হতে পারে আইপিএলের আসন্ন আসরের মেগা নিলাম। তবে এখনো আনুষ্ঠানিকভাবে নিলামের নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি আয়োজকরা। এবার নিলামের আগে কিছু নিয়মেও পরিবর্তন আনা হয়েছে। ফ্র্যাঞ্চাইজিগুলো আগের মৌসুমের সর্বোচ্চ ৬ জন খেলোয়াড়কে ধরে রাখতে পারবে।

আজ বৃহস্পতিবার ছিল ১০ ফ্র্যাঞ্চাইজির জন্য রিটেনশন তালিকা প্রকাশের শেষ সময়। চেন্নাই সুপার কিংস ৪ জন ক্রিকেটারকে ধরে রেখেছে। সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির খেলা নিয়ে আলোচনা থাকলেও শেষ পর্যন্ত তাকে ধরে রেখেছে সিএসকে।

এছাড়া ভারতের রুতুরাজ গায়কোয়াড়, অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং শিবম দুবেকেও ধরে রেখেছে চেন্নাই। বিদেশি খেলোয়াড় হিসেবে একমাত্র রিটেনশন তালিকায় আছেন শ্রীলঙ্কার পেসার মাথিশা পাথিরানা।

দলের অধিনায়ক হিসেবে রুতুরাজ গায়কোয়াড়কে ১৮ কোটি রুপিতে ধরে রেখেছে চেন্নাই, একই পরিমাণ পাচ্ছেন অলরাউন্ডার জাদেজাও। পাথিরানা পাবেন ১৩ কোটি রুপি এবং ধোনির জন্য নির্ধারিত হয়েছে ৪ কোটি রুপি।

চেন্নাই সুপার কিংসের রিটেনশন তালিকা: রুতুরাজ গায়কোয়াড়, রবীন্দ্র জাদেজা, শিবম দুবে, মাথিশা পাথিরানা এবং মহেন্দ্র সিং ধোনি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...