| ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ব্রেকিং নিউজ ; ওবায়দুল আউট

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ০১ ০৬:২৮:৩৬
ব্রেকিং নিউজ ; ওবায়দুল আউট

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য ওবায়দুল মোকতাদির চৌধুরীকে গ্রেপ্তার করেছে। তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক।

রেজাউল করিম জানান, ওবায়দুল মোকতাদির চৌধুরীর বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে এবং শুক্রবার (১ নভেম্বর) তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে।

ওবায়দুল মোকতাদির চৌধুরী ২০১১ সালে প্রথমবারের মতো উপনির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। এরপর তিনি ২০১৪ সালের ৫ জানুয়ারি এবং ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পরাজিত করে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হন।

সংসদ সদস্য থাকাকালীন সময়ে তিনি বিভিন্ন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। নবম জাতীয় সংসদে তিনি পানি সম্পদ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি, দশম সংসদে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সভাপতি এবং একাদশ সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন।

১৯৮৩ সালে বিসিএস পরীক্ষা উত্তীর্ণ হয়ে প্রশাসন ক্যাডারে যোগ দেন তিনি এবং ১৯৮৬ সালে শেখ হাসিনার একান্ত-সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দুইবার মনোনীত হন এবং বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...