| ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

ব্রেকিং নিউজ : বিজয়নগরের উদ্দেশ্যে রওনা করেছে কয়েক হাজার শিক্ষার্থীরা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ৩১ ২২:২৭:১১
ব্রেকিং নিউজ : বিজয়নগরের উদ্দেশ্যে রওনা করেছে কয়েক হাজার শিক্ষার্থীরা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে জাতীয় পার্টির কার্যালয় সিলগালার উদ্দেশ্যে বিজয়নগরের দিকে যাত্রা শুরু করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা বিজয়নগরের পথে এগিয়ে যায়। এর আগে তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল প্রদক্ষিণ করে।

মিছিলের আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার বলেন, "আজ আমাদের আন্দোলনের অংশ হিসেবে বিজয়নগরে শান্তিপূর্ণ মিছিল নিয়ে যাচ্ছি। সেখানে জাতীয় নাগরিক কমিটি ও কয়েকটি ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। সন্ধ্যা ৭টার দিকে বিজয়নগরে পৌঁছানোর পর জাতীয় পার্টির কর্মীরা হামলা চালায়। ধারণা করা হচ্ছে, সেখানে আওয়ামী লীগ ও যুবলীগের কর্মীরাও যুক্ত।"

তিনি আরও জানান, "আমরা দেরিতে খবর পাওয়ায় সবাই এখনো একত্র হতে পারিনি, তবে দ্রুতই একত্রিত হয়ে জাতীয় পার্টির কার্যালয় সিলগালা করতে যাব।"

এর আগে এক ফেসবুক পোস্টে আন্দোলনের আরেক সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ রাজু ভাস্কর্য থেকে মিছিল শুরু করার ঘোষণা দেন। পোস্টটি পরবর্তীতে এডিট করে সময় পরিবর্তন করে রাত সাড়ে ৮টা নির্ধারণ করেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোকে আক্ষরিক অর্থেই উড়িয়ে দিচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় আর্ধে ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...