| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

রাজধানীতে পোশাকশ্রমিকদের ব্যাপক বিক্ষোভ, সেনা-পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ৩১ ১১:৪১:৪২
রাজধানীতে পোশাকশ্রমিকদের ব্যাপক বিক্ষোভ, সেনা-পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ

রাজধানীর মিরপুর-১৪ নম্বরের কচুক্ষেত এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকেরা বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শুরু হওয়া এই বিক্ষোভে শ্রমিকেরা সেনাবাহিনীর একটি গাড়ি এবং পুলিশের একটি লেগুনায় আগুন লাগিয়ে দেন।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, ডায়না গার্মেন্টসের শ্রমিকেরা কচুক্ষেত সড়কে নিজেদের বিভিন্ন দাবিতে বিক্ষোভ শুরু করেন এবং এক পর্যায়ে রাস্তা অবরোধের চেষ্টা করেন। পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি শান্ত করতে গেলে বিক্ষোভকারীরা তাদের ওপর ইট-পাটকেল ছোড়েন। আত্মরক্ষায় পুলিশ লাঠিচার্জ করে।

এই সময় শ্রমিকেরা সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী কঠোর অবস্থানে চলে যায় এবং পুরো এলাকা ঘিরে চলাচল সীমিত করা হয়। পরিস্থিতি এখনও থমথমে রয়েছে।

শ্রমিকদের বিক্ষোভ চলাকালে এক বহিরাগত ব্যক্তি দুটি যানবাহনে আগুন লাগিয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...