| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

বিসিবির বৈঠক শেষ: চমক নিয়ে বাংলাদেশের নতুন অধিনায়কের নাম ঘোষণা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ৩১ ০৮:৪৫:৪৭
বিসিবির বৈঠক শেষ: চমক নিয়ে বাংলাদেশের নতুন অধিনায়কের নাম ঘোষণা

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচের আগে নাজমুল হোসেন শান্ত বিসিবি ও নির্বাচক প্যানেলকে জানিয়ে দেন যে তিনি আর অধিনায়কের দায়িত্ব পালন করতে চান না। এ ঘোষণার পর থেকেই শুরু হয় নানা জল্পনা। সবার মনে তখন একটাই প্রশ্ন—বাংলাদেশের পরবর্তী অধিনায়ক হচ্ছেন কে?

প্রথম থেকেই আলোচনায় ছিলেন মেহেদী হাসান মিরাজ। যদিও বোর্ডের একটি অংশ মিরাজকে অধিনায়ক করার বিষয়ে কিছুটা আপত্তি তুলেছিল, তবে আজকের বোর্ড সভায় সিদ্ধান্ত হয়েছে টেস্ট ফরম্যাটে তিনিই নেতৃত্ব দেবেন।

ওয়ানডে অধিনায়কত্ব নিয়ে এখনও কিছুটা অনিশ্চয়তা থাকলেও, বিসিবির চেয়ারম্যান ফারুক আহমেদ জানিয়েছেন, নাজমুল হোসেন শান্ত যদি ওয়ানডে অধিনায়কের দায়িত্ব ছেড়ে দিতে চান, তবে মিরাজ টেস্টের পাশাপাশি ওয়ানডে অধিনায়কও হবেন।

বিসিবি প্রাথমিকভাবে সবকিছু চূড়ান্ত করেছে, কেবল আনুষ্ঠানিক ঘোষণা বাকি। তবে টি-টোয়েন্টি অধিনায়ক এখনই ঘোষণা করতে চায় না বোর্ড। কেননা বাংলাদেশের পরবর্তী টি-টোয়েন্টি ম্যাচ দুই মাস পরে। এই ফরম্যাটে অধিনায়ক হওয়ার দৌড়ে তাসকিন আহমেদ ও তাওহীদ হৃদয় এগিয়ে আছেন বলে জানা গেছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...