| ঢাকা, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

রোমাঞ্চকর লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হল বাংলাদেশ আফ্রিকার টেস্টের ২য় দিন, দেখে নিন স্কোর

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ৩০ ১৯:৪৩:০৪
রোমাঞ্চকর লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হল বাংলাদেশ আফ্রিকার টেস্টের ২য় দিন, দেখে নিন স্কোর

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে ছয় উইকেটে ৫৭৭ রান তুলে ইনিংস ঘোষণা করেছে, যা ২০১০ সালের পর এশিয়ার মাটিতে তাদের সর্বোচ্চ স্কোর। এই বিশাল সংগ্রহে তিনটি সেঞ্চুরি আসে টনি ডি জর্জি, ট্রিস্টান স্টাবস এবং দ্বিতীয় দিনের সেঞ্চুরিয়ান উইয়ান মুল্ডারের ব্যাট থেকে। এছাড়া ডেভিড বেডিংহাম ও সেনুরান মথুসামি অর্ধশতক করেন। প্রোটিয়ারা ইনিংসে ১৭টি ছক্কা মেরে নতুন রেকর্ড গড়ে।

প্রথম সেশনে ভালো লড়াই করলেও বাংলাদেশ দ্বিতীয় সেশনে কিছুটা পিছিয়ে পড়ে। এই সেশনে ২৫ ওভারে মাত্র এক উইকেট হারিয়ে সাউথ আফ্রিকা ১১৪ রান যোগ করে। দ্বিতীয় দিনের চা-বিরতিতে দলটির স্কোর দাঁড়ায় ছয় উইকেটে ৫২৭ রানে। চা-বিরতির পর মথুসামি ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি পূর্ণ করেন, ৬২ বলে তিনটি চার ও দুটি ছক্কার মাধ্যমে ৫০ রান করেন তিনি। এরপর মুল্ডারও সেঞ্চুরি তুলে নেন, তাইজুলের বলের ছক্কায় নিজের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পূর্ণ করে সাউথ আফ্রিকা ইনিংস ঘোষণা করে।

মুল্ডার ১৫০ বলে ১০৫ রান করেন, যেখানে ছিল আটটি চার ও চারটি ছক্কা। মথুসামি অপরাজিত থাকেন ৭০ রানে, ৭৫ বলে পাঁচটি চার ও দুটি ছক্কা হাঁকিয়ে। তাদের সংগ্রহ দাঁড়ায় ছয় উইকেটে ৫৭৭ রান।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা (প্রথম ইনিংস): ৫৭৭/৬ (ইনিংস ঘোষণা) - ডি জর্জি ১৭৭, স্টাবস ১০৬, মুল্ডার ১০৫*, মথুসামি ৭০*, বেডিংহাম ৫৯।

বাংলাদেশ (প্রথম ইনিংস): ৩৮/৪ (মুমিনুল ৬*, শান্ত ৪*)।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ শুরু: লাইভ দেখুন এখানে

বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ শুরু: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ ২০২৬-এর (FIFA ASEAN Cup 2026) হাইভোল্টেজ ম্যাচে ইন্দোনেশিয়ার জাকার্তার গেলারো ...

হাফটাইমে ৬ গোল হজম বাংলাদেশের; লাইভ দেখুন এখানে

হাফটাইমে ৬ গোল হজম বাংলাদেশের; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের দুঃসময় যেন কাটছেই না। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার ...