| ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

সিরিজ চলাকালে সবার অবাক করা সিদ্ধান্তে অধিনায়কের দায়িত্ব পেলেন তাইজুল ইসলাম

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ৩০ ০৮:২৯:১১
সিরিজ চলাকালে সবার অবাক করা সিদ্ধান্তে অধিনায়কের দায়িত্ব পেলেন তাইজুল ইসলাম

নাজমুল হোসেন শান্তর সময়টা এখন ভালো যাচ্ছে না। তিনি ধারাবাহিকভাবে রান করতে ব্যর্থ হচ্ছেন, যার প্রভাব পড়েছে তাঁর অধিনায়কত্বের ওপরেও। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঢাকা টেস্টেও ব্যাট হাতে সাফল্য পাননি, পাশাপাশি বাংলাদেশ দলও পরাজিত হয়েছে বড় ব্যবধানে। এমন পরিস্থিতিতে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন এই টাইগার ব্যাটার। যদিও এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি শান্তর পক্ষ থেকে।

এই অবস্থায় আজ সোমবার, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্টের আগে সংবাদ সম্মেলনে আসেন তাইজুল ইসলাম। সেখানে তাঁকে টেস্ট ক্রিকেটে অধিনায়কত্ব পেলে প্রস্তুত কিনা জানতে চাওয়া হয়। উত্তরে তাইজুল বলেন, "যেহেতু ১০ বছর ধরে ক্রিকেট খেলছি, প্রস্তুত আছি।"

দলের একজন সিনিয়র খেলোয়াড় হিসেবে অবদানের বিষয়ে তাইজুল আরও বলেন, "যদি আমার অভিজ্ঞতা কেউ গ্রহণ করতে চায়, তাহলে তা গুরুত্বপূর্ণ। সেটা সতীর্থদের জন্য হোক বা দেশের মানুষের জন্য। মাঠে বিভিন্ন পরিস্থিতিতে যখন বল করি, অনেক সময় ফিল্ডিং পজিশন বা কৌশল ঠিক করতে অধিনায়ক আমার পরামর্শ চায়। আমি সেই সুযোগগুলোতে সর্বোচ্চ সহায়তা করার চেষ্টা করি।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ বনাম পাকিস্তান সেমিফাইনাল; সম্ভাব্য একাদশ ও যেভাবে দেখবেন

বাংলাদেশ বনাম পাকিস্তান সেমিফাইনাল; সম্ভাব্য একাদশ ও যেভাবে দেখবেন

স্পোর্টস ডেস্ক: জাপানের নিশিনে অবস্থিত কোরোগি স্পোর্টস পার্কে এশিয়ান গেমসের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ বলিভিয়া

বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ বলিভিয়া

খেলাধুলা ডেস্ক: ২০২৬ ফুটবল বিশ্বকাপের জমকালো আসর শেষ হওয়ার পর প্রথমবারের মতো আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ...

ব্রাজিল বনাম ভারত; সরাসরি যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম ভারত; সরাসরি যেভাবে দেখবেন

স্পোর্টস ডেস্ক: ফুটবলপ্রেমীদের জন্য ২০২৬ সালের সবচেয়ে বড় ধামাকা নিয়ে উপমহাদেশের মাটিতে পা রাখছে লাতিন ...