| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

লিটন দাস দলে নেই, দুই নতুন মুখ নিয়ে মাঠে বাংলাদেশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ২৯ ০৯:৫২:০২
লিটন দাস দলে নেই, দুই নতুন মুখ নিয়ে মাঠে বাংলাদেশ

মিরপুরে সিরিজের প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। ঘরের মাঠে বাংলাদেশকে ৭ উইকেটে হারায় প্রোটিয়ারা। তবে নাজমুল হাসান শান্তদের সামনে সিরিজে সমতা ফেরানোর সুযোগ রয়েছে। আজ মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানিয়েছে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম।

মিরপুরে প্রথম টেস্টে বাংলাদেশ খেলেছিল এক পেসার ও তিন স্পিনার নিয়ে। তবে দ্বিতীয় টেস্টের একাদশে বাংলাদেশ দলে তিনটি পরিবর্তন আনা হয়েছে। এবার চট্টগ্রামে দুই স্পিনার ও দুই পেসার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ।

দলে নেই জাকের আলী অনিক, যিনি চোটের কারণে বাদ পড়েছেন। অসুস্থতার কারণে খেলতে পারছেন না লিটন দাস, এবং বাদ পড়েছেন স্পিনার নাঈম হাসান। তাদের জায়গায় দলে ঢুকেছেন নাহিদ রানা, মাহিদুল ইসলাম অঙ্কন এবং ওপেনার জাকির হাসান। আজই টেস্টে অভিষেক হতে যাচ্ছে অঙ্কনের।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, তাইজুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...