| ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে হাসনাত ও সারজিসের রিট, যা জানা গেল

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ২৮ ১২:২৪:৩৫
আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে হাসনাত ও সারজিসের রিট, যা জানা গেল

আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ ঘোষণার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সারজিস আলাম। সোমবার (২৮ অক্টোবর) সকালে তারা এই রিটটি দাখিল করেন।

বিচারপতি ফাতেমা নজীব এবং বিচারপতি সিকদার মো. মাহমুদুর রাজীর নেতৃত্বে দ্বৈত হাইকোর্ট বেঞ্চে এই রিটের শুনানি অনুষ্ঠিত হতে পারে। রিটে দাবি করা হয়েছে, আওয়ামী লীগ যাতে কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে না পারে, সেই নির্দেশনা দেয়া হোক।

রিট দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী অ্যাডভোকেট আহসানুল করিম। তিনি জানান, আওয়ামী লীগ যাতে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে না পারে, সে কারণে এই রিট করা হয়েছে।

এর আগে গত আগস্টে আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য একটি রিট দাখিল করা হয়েছিল, কিন্তু বিচারপতি একেএম আসাদুজ্জামানের বেঞ্চ সেটি খারিজ করে দেয়।

এদিকে, গত ২৩ অক্টোবর আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ও সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম বেনিন প্রীতি ম্যাচ: মোবাইলে লাইভ দেখার উপায়

আর্জেন্টিনা বনাম বেনিন প্রীতি ম্যাচ: মোবাইলে লাইভ দেখার উপায়

নিজস্ব প্রতিবেদক: বুরকিনা ফাসোকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দেওয়ার পর আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আবারও ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...