| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

শীত নিয়ে দুঃসংবাদ জানাল আবহাওয়া অফিস

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ২৮ ১১:৫০:৩০
শীত নিয়ে দুঃসংবাদ জানাল আবহাওয়া অফিস

ঘূর্ণিঝড় দানার প্রভাব কাটার সঙ্গে সঙ্গেই বিদায় নিয়েছে বৃষ্টি। তবে তাপমাত্রা এখনও সহনীয় অবস্থায় রয়েছে, যা আগামী দিনে ধীরে ধীরে কমতে শুরু করবে। একই সাথে দিনের দৈর্ঘ্য কমছে এবং রাতের সময় বাড়ছে।

কিছু অঞ্চলে রাতে বা ভোরের দিকে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ারও খবর পাওয়া যাচ্ছে। আবহাওয়াবিদরা বলছেন, শীঘ্রই শীতের আগমনী বার্তা অনুভব করা যাবে। বিশেষ করে মধ্য নভেম্বরের দিকে দেশের বিভিন্ন এলাকায় শীত অনুভূত হতে শুরু করতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক রবিবার রাতে জানিয়েছেন, “এখন আবহাওয়া একেবারেই স্বাভাবিক। আগামী কিছুদিন বৃষ্টির সম্ভাবনা নেই। তবে তাপমাত্রা ধীরে ধীরে কমবে এবং রাতের দৈর্ঘ্য বাড়বে, দিনের দৈর্ঘ্য কমবে। নভেম্বরের মাঝামাঝি নাগাদ বিভিন্ন অঞ্চলে শীতের অনুভূতি বাড়তে পারে।”

তিনি আরও জানিয়েছেন, প্রান্তিক অঞ্চলে এখনই কিছুটা শীতের আমেজ দেখা দিতে পারে। রাত বা ভোরের দিকে কোথাও কোথাও কুয়াশাচ্ছন্ন ভাবও থাকতে পারে, তবে এটাকে ধোঁয়াশা বলাই ভাল। এই সময়টা স্বাভাবিক ঘটনা।

দেশের কিছু অঞ্চলে ভোররাতের দিকে ঠাণ্ডা ভাবও অনুভূত হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল সোমবার সারা দেশে অস্থায়ীভাবে মেঘলা আকাশসহ প্রধানত শুষ্ক আবহাওয়া থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবার রংপুর ও রাজশাহী বিভাগের কিছু জায়গায় হালকা বা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। বুধবার এই দুই বিভাগের সঙ্গে ঢাকা বিভাগের কিছু জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...