| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

মর্মান্তিক ঘটনা, ৭ শিক্ষার্থীর ওপর গিয়ে উঠলো প্রাইভেটকার!

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ২৭ ১৮:১৮:০৫
মর্মান্তিক ঘটনা, ৭ শিক্ষার্থীর ওপর গিয়ে উঠলো প্রাইভেটকার!

আজ রবিবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে যা অত্যন্ত মর্মান্তিক। ভিডিওতে দেখা যায়, একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সাতজন শিক্ষার্থীর ওপর উঠে যায়।

বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ দুর্ঘটনায় তিন শিক্ষার্থী আহত হয়েছে। এর মধ্যে দুইজনের পা ভেঙে গেছে এবং আরেকজন সামান্য মাথায় আঘাত পেয়েছে।

জানা গেছে, আজ দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর উত্তরায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনে এই দুর্ঘটনা ঘটে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, তৃতীয় টার্মিনালের বিপরীত পাশের রাস্তায় সাত শিক্ষার্থী হাঁটছিল, তখন পেছন থেকে একটি সাদা প্রাইভেটকার এসে তাদের ওপর গিয়ে উঠে।

গাড়ির ধাক্কায় কয়েকজন শিক্ষার্থী রাস্তায় পড়ে যায়। পরে আশেপাশের লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, প্রাইভেটকারের মালিক নিজেই গাড়ি চালাচ্ছিলেন এবং তাকে থানায় নেওয়া হয়েছে। আহত শিক্ষার্থীদের চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আয়ারল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ও ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...