| ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

খাদে গিয়ে পড়ল যাত্রীবাহী বাস, ১৯ জনের প্রাণহানি

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ২৭ ১৪:২৩:২৪
খাদে গিয়ে পড়ল যাত্রীবাহী বাস, ১৯ জনের প্রাণহানি

শনিবার (২৬ অক্টোবর) মেক্সিকোর মধ্যাঞ্চলীয় রাজ্য জাকাতেকাসের মহাসড়কে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, ভুট্টা বহনকারী একটি ট্রাক্টর ট্রেইলার যাত্রীবাহী বাসের পিছনে ধাক্কা দেয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়, ফলে ঘটে এই মর্মান্তিক ঘটনা।

শুরুতে সরকার ২৪ জনের মৃত্যুর কথা জানালেও পরে সেটি সংশোধন করে ১৯ জন বলে নিশ্চিত করে। দুর্ঘটনায় আহত ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিএনএন জানায়, বাসটি যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তের চিহুয়াহুয়া শহর চিউদাদ জুয়ারেজের দিকে যাচ্ছিল। আহতদের মধ্যে কোন অভিবাসী ছিল না।

এ ঘটনায় ট্রাক্টর ট্রেইলার চালককে আটক করা হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে।

মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা বেশ সাধারণ। উল্লেখ্য, ২০২১ সালের ডিসেম্বরে চিয়াপাস প্রদেশে ১৬৬ জন যাত্রীবাহী একটি ট্রাক দুর্ঘটনার শিকার হয়ে ৫৪ জনের মৃত্যু হয়েছিল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

নিজস্ব প্রতিবেদক: আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) আসছে নতুন বিনিয়োগকারী। দলটির অন্যতম মালিক ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে, কখন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

ব্রাজিল-আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে, কখন

নিজস্ব প্রতিবেদক: কাতারে চলমান ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই ঘিরে বাড়ছে উত্তেজনা। টুর্নামেন্টে ...

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: অনূর্ধ্ব-১৭ ফুটবলে আর্জেন্টিনার বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচের চূড়ান্ত বাঁশি বাজার ...