| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

ফাইনাল নিশ্চিতের ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ, দেখেনিন ম্যাচ সময়

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ২৭ ১৩:০১:২৪
ফাইনাল নিশ্চিতের ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ, দেখেনিন ম্যাচ সময়

আজ সাফ নারী চ্যাম্পিয়নশিপে অনুষ্ঠিত হচ্ছে দুটি সেমিফাইনাল, যেখানে প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ, প্রতিপক্ষ ভুটান। তবে, এই ম্যাচের আগে বাংলাদেশ দলের বর্তমান কোচ পিটার বাটলার সাবেক কোচ গোলাম রব্বানী ছোটনের বিরুদ্ধে প্ররোচনার অভিযোগ এনেছেন। এই পরিস্থিতিতে অধিনায়ক সাবিনা খাতুনও অনুশীলনে অনুপস্থিত থাকায় তার খেলা নিয়ে শঙ্কা সৃষ্টি হয়েছে। ম্যাচটি দশরথ স্টেডিয়ামে দুপুর ১:৪৫ এ শুরু হবে, পরবর্তী সেমিফাইনালে সন্ধ্যা ৫:৪৫ এ স্বাগতিক নেপাল মোকাবেলা করবে ভারত।

সাফ নারী চ্যাম্পিয়নশিপ কাভার করতে আসা সাংবাদিকদের সামনে পিটার বাটলার কিছু রসিকতা করেন, কিন্তু তার মন্তব্যে গুরুতর একটি ইস্যু উঠে আসে। তিনি জানান, সাবেক কোচ মেয়েদের প্ররোচিত করছেন, যা গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, "আমি ইংল্যান্ড থেকে এসেছি বাংলাদেশের ফুটবলের উন্নতির জন্য, কিন্তু কিছু লোক এদেশের ফুটবলের উন্নতি দেখতে চায় না।"

অন্যদিকে, গোলাম রব্বানী ছোটন তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।

সাবিনা খাতুনের অনুপস্থিতি নিয়ে নানা প্রশ্ন উঠেছে। টিম ম্যানেজমেন্ট জানায়, তিনি জ্বরে ভুগছেন, কিন্তু পিটার বাটলারের মন্তব্যে ভিন্ন কিছু ইঙ্গিত মিলছে। সাবিনা ভারত ম্যাচের পর জুনিয়রদের সঙ্গে দ্বন্দ্ব অস্বীকার করলেও সাবেক কোচের সঙ্গে যোগাযোগের কথা স্বীকার করেছেন।

বাংলাদেশ ভুটানকে হালকা ভাবে নিচ্ছে না। পূর্বের ছয় দেখায় বাংলাদেশের শতভাগ জয় তাদের আত্মবিশ্বাস বাড়াচ্ছে। ভুটানও বাংলাদেশ থেকে শিক্ষা নিয়ে প্রস্তুত হচ্ছে। পিটার বাটলার বলেন, "ভুটান সেমিফাইনালে উঠেছে, তা মানে তারা যোগ্য দল। ভারত ও পাকিস্তানের মতো তাদের প্রতিও আমাদের সতর্ক থাকতে হবে।"

ভুটানের ফুটবলার প্রেমা জানান, জুলাইয়ে বাংলাদেশ বিপক্ষে দুটি ম্যাচ থেকে অনেক কিছু শিখেছেন এবং এবারের আসরে এখনও হারেননি, যা তাদের আরও অনুপ্রাণিত করছে। প্রশ্ন উঠছে, বাংলাদেশের অনুপ্রেরণা কোথায়? কোচের অভিযোগ কি ফুটবলাদের মধ্যে বিভক্তির একটি প্রমাণ?

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ভোর ৫ টায়; লাইভ যেভাবে দেখবেন

মেসির শেষ ম্যাচ ভোর ৫ টায়; লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির সম্ভাব্য শেষ ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক ...

ভোর ৫ টায় আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: সরাসরি যেভাবে দেখবেন

ভোর ৫ টায় আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: সরাসরি যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ আন্তর্জাতিক প্রীতি ম্যাচের হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামছে বিশ্বচ্যাম্পিয়ন। ম্যাচটি বাংলাদেশ সময় আগামী ...