| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হল বাফুফের নতুন সভাপতি

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ২৬ ১৮:৫৫:১৯
সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হল বাফুফের নতুন সভাপতি

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাবেক ফুটবলার ও বাফুফের প্রাক্তন সহ-সভাপতি তাবিথ আউয়াল। তিনি নির্বাচনে পেয়েছেন ১২৩ ভোট, তার প্রতিদ্বন্দ্বী দিনাজপুরের ফুটবল কোচ মিজানুর রহমান চৌধুরী পেয়েছেন মাত্র ৫ ভোট। ১৩৩ জন কাউন্সিলরের মধ্যে ১২৮ জন ভোট দিয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার মেজবাহউদ্দিন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

বাংলাদেশে ১৯৯৮ সাল থেকে ক্রীড়াঙ্গনে নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়। এসএ সুলতান ছিলেন প্রথম নির্বাচিত সভাপতি এবং কাজী সালাউদ্দিন ছিলেন দ্বিতীয়, যিনি ৪ মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করেন। এই নির্বাচনে তিনি অংশগ্রহণ করেননি, ফলে তাবিথ আউয়াল হলেন তৃতীয় নির্বাচিত সভাপতি এবং সর্বাধিক ভোট পাওয়ার রেকর্ড গড়লেন।

এর আগে ২০১২ ও ২০১৬ সালে তাবিথ আউয়াল সহ-সভাপতি নির্বাচিত হয়েছিলেন, তবে ২০২০ সালে সহ-সভাপতি পদে প্রতিযোগিতায় তিনি হেরে গিয়েছিলেন। এবার, দীর্ঘ প্রতীক্ষার পর, সভাপতি পদে তার বিজয় নিশ্চিত হয়ে গেল।

ভোটগ্রহণ শেষে সন্ধ্যা ৬টায় নির্বাচন কমিশন ফলাফল গণনা শুরু করে। আধা ঘণ্টার মধ্যে গণনা শেষ হয়ে যায় এবং তাবিথ ১২৩ ভোট পেয়ে জয়ী হন, যেখানে মিজানুর পেয়েছেন ৫ ভোট। এখন সহ-সভাপতি পদে ভোট গণনা চলছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...