| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

বাংলাদেশেই ৩৫ হাজার মানুষের করুণ মৃত্যু

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ১৭ ১০:৪৩:০২
বাংলাদেশেই ৩৫ হাজার মানুষের করুণ মৃত্যু

বাংলাদেশে গত সাড়ে পাঁচ বছরে ৩২,৭৩৩টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। ২০১৯ সাল থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত এই দুর্ঘটনাগুলোর ফলে ৩৫,৩৮৪ জন নিহত এবং ৫৩,১৯৬ জন আহত হয়েছেন।

এই সময়ের মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় ১১,৬৬৯টি ঘটনা ঘটেছে, যার ফলে ১১,৫৯৩ জন নিহত হয়েছেন, যা মোট নিহতের ৩২.৭৬ শতাংশ।

বুধবার (১৬ অক্টোবর) রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমানের পাঠানো প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।

সংগঠনটি ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং নিজেদের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, সড়ক দুর্ঘটনাগুলোর কারণে ৮৭,৮৮৪ কোটি ১২ লাখ টাকার মানবসম্পদের ক্ষতি হয়েছে। একই সময়ে ৫৮৭টি নৌ-দুর্ঘটনায় ১,০২১ জন নিহত, ৫৮২ জন আহত এবং ৩৬৯ জন নিখোঁজ রয়েছেন। রেলপথে ১,২২৮টি দুর্ঘটনায় ১,৪০৩ জন নিহত এবং ১,২৬৯ জন আহত হয়েছেন।

প্রতিবেদনে দুর্ঘটনাগুলোর বিবরণও দেওয়া হয়েছে: ৬,৮৪৩টি মুখোমুখি সংঘর্ষ, ১২,১৬৭টি নিয়ন্ত্রণ হারানো, ৮,৬৩১টি পথচারীকে চাপা দেওয়া, ৪,৩৩৬টি যানবাহনের পেছনে আঘাত এবং ৭৫৬টি অন্যান্য কারণে ঘটেছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...