| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

বিশেষ এক পরিকল্পনায় আবারও মাশরাফিকে দলে নিয়েছে সিলেট

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ১৪ ২১:১০:৫০
বিশেষ এক পরিকল্পনায় আবারও মাশরাফিকে দলে নিয়েছে সিলেট

টানা তৃতীয়বারের মতো সিলেট স্ট্রাইকার্সের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে যাচ্ছেন মাশরাফি বিন মর্তুজা। আজ প্লেয়ার্স ড্রাফট থেকে তাকে দলে অন্তর্ভুক্ত করেছে সিলেট স্ট্রাইকার্স। গত বিপিএলে খুব একটা পারফরম্যান্স করতে পারেননি টাইগারদের সাবেক অধিনায়ক, তবে সিলেট স্ট্রাইকার্সের মালিক মামুনুল হক এবার তার প্রতি আশাবাদী।

মাশরাফিকে ক্যাটাগরি ‘বি’ থেকে দলে নিয়েছে সিলেট। যদিও ড্রাফটের আগে তাকে এই ক্যাটাগরিতে রাখা নিয়ে কিছু বিতর্ক হয়েছিল। এই ক্যাটাগরিতে ক্রিকেটারদের মূল্য ধরা হয়েছে ৪০ লাখ টাকা।

নিলাম শেষে মামুনুল বলেন, “মাশরাফি আমাদের দলের গুরুত্বপূর্ণ সদস্য। তার জন্য আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছিল। গত বছর হয়তো তিনি সময় দিতে পারেননি, কিন্তু আগের বছর তার পারফরম্যান্স ছিল ভালো। আশা করি, এবারও তিনি দারুণ কিছু করবেন।”

তিনি আরও বলেন, “আমরা একটি ভারসাম্যপূর্ণ দল গড়ার চেষ্টা করেছি। আমাদের পরিকল্পনা অনুযায়ী, একজন ছাড়া আমরা নিজেদের পছন্দ মতো দল পেয়েছি। মাঠে তারা নিজেদের সেরাটা দিতে পারবে, এ বিষয়ে আমি নিশ্চিত।”

উল্লেখ্য, বিপিএলের একাদশ আসরের উদ্বোধন হবে ২৭ ডিসেম্বর। এই আসরে অংশগ্রহণ করবে সাতটি দল, যার মধ্যে চারটি পুরোনো এবং তিনটি মালিকানা বদল করেছে। ড্রাফটে অংশ নিয়েছেন ১৮৮ জন স্থানীয় এবং ৪৩৪ জন বিদেশি ক্রিকেটার।

দেশি খেলোয়াড়রা: জাকির হাসান, জাকের আলী, তানজিম হাসান সাকিব, রনি তালুকদার, মাশরাফি বিন মর্তুজা, আল আমিন হোসেন, আরাফাত সানি, রুয়েল মিয়া, আরিফুল হক, নিহাদুজ্জামান, নাহিদুল ইসলাম।

বিদেশি খেলোয়াড়রা: পল স্টার্লিং, জর্জ মানসি, রাকিম কর্নওয়াল, সামিউল্লাহ শেনওয়ারি, রিস টপলি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...