| ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

ব্রেকিং নিউজঃ স্ত্রী সহ ধরা পড়লেন সাবেক বিসিবি সভাপতি পাপন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ১৪ ২০:৪৬:৪৩
ব্রেকিং নিউজঃ স্ত্রী সহ ধরা পড়লেন সাবেক বিসিবি সভাপতি পাপন

সাবেক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনকে লন্ডনের একটি বাঙালি রেস্টুরেন্টে স্ত্রীর সঙ্গে দেখা গেছে। একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, পাপন কালো শার্ট ও প্যান্ট পরে স্ত্রীর পাশে বসে আছেন। তার স্ত্রী ছিলেন সাদা প্রিন্টের সালোয়ার কামিজ ও কালো ওড়নায় আবৃত।

জানা গেছে, এই রেস্টুরেন্টের মালিক একজন প্রবাসী বাংলাদেশি, যিনি পাপনের ঘনিষ্ঠ বন্ধু। সেখানে খাবার কিনতে গেলে তাদের ডাউনস্টেয়ারে বসে থাকতে হয়। এক বাংলাদেশি কর্মচারী সিসিটিভি ফুটেজ থেকে তাদের ছবি সংগ্রহ করে ঢাকায় পাঠান।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে পাপনকে আর প্রকাশ্যে দেখা যায়নি। বিসিবি থেকে বারবার নোটিশ পাঠানো হলেও কোনো উত্তর দেননি তিনি। এতে করে সবার মনে প্রশ্ন উঠছে—পাপন কোথায়?

পাপন সংসদ সদস্য পদ হারালেও বিসিবির সভাপতির পদে বৈধভাবে বহাল ছিলেন, কারণ নতুন কমিটি গঠন হয়নি। জানা যায়, ৫ আগস্টের দুই সপ্তাহ আগেই পাপন পরিস্থিতির আঁচ পেয়ে দেশ ত্যাগ করেন। তার ঘনিষ্ঠ সহযোগী ইসমাইল হায়দার মল্লিকও একই সময়ে লন্ডনে পাড়ি জমান।

আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত পাপন কিশোরগঞ্জ-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং শেখ হাসিনার সরকারে যুব ও ক্রীড়া মন্ত্রীর দায়িত্ব পালন করেন। শেখ হাসিনার পদত্যাগের পর সংসদ ভেঙে দেওয়া হয়।

পাপন ২০১২ সালে প্রথম বিসিবি সভাপতি নির্বাচিত হন এবং ২০২1 সালে চতুর্থবারের মতো সভাপতির দায়িত্ব নেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক: বৃষ্টির কারণে এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষ ক্রিকেটে বাংলাদেশ ও মালয়েশিয়ার কোয়ার্টার ফাইনাল ম্যাচটি ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ বলিভিয়া

বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ বলিভিয়া

খেলাধুলা ডেস্ক: ২০২৬ ফুটবল বিশ্বকাপের জমকালো আসর শেষ হওয়ার পর প্রথমবারের মতো আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ...

ব্রাজিল বনাম ভারত; সরাসরি যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম ভারত; সরাসরি যেভাবে দেখবেন

স্পোর্টস ডেস্ক: ফুটবলপ্রেমীদের জন্য ২০২৬ সালের সবচেয়ে বড় ধামাকা নিয়ে উপমহাদেশের মাটিতে পা রাখছে লাতিন ...