| ঢাকা, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

বিপিএলে দল সাজাতে যত খরচ করল ৭টি ফ্র্যাঞ্চাইজি, এক নজরে দেখে নিন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ১৪ ২০:০৬:২৭
বিপিএলে দল সাজাতে যত খরচ করল ৭টি ফ্র্যাঞ্চাইজি, এক নজরে দেখে নিন

রাজধানীর একটি অভিজাত হোটেলে সোমবার (১৪ অক্টোবর) বিপিএলের একাদশ আসরের প্লেয়ার্স ড্রাফটের জমকালো আয়োজন সম্পন্ন হয়েছে। এবার আয়োজকরা দেশি ক্রিকেটারদের জন্য ৪ কোটি এবং বিদেশি খেলোয়াড়দের জন্য ৩ কোটি টাকার সীমা নির্ধারণ করে দেয়। এই সীমার মধ্যে থেকেই সাতটি ফ্র্যাঞ্চাইজি তাদের দল গঠনের কাজ শেষ করেছে।

জানা গেছে, এবারের ড্রাফটে সবচেয়ে বেশি টাকা খরচ করেছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। তারা ড্রাফট থেকে মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেনের মতো জাতীয় দলের খেলোয়াড়দের দলে ভিড়িয়েছে। বিদেশি খেলোয়াড়দের মধ্যে পাথুম নিসাঙ্কা ও জেমস ফুলারকেও বেছে নিয়েছে বরিশাল। সবমিলিয়ে বরিশালের খরচ হয়েছে প্রায় ৫ কোটি ৪৮ লাখ টাকা।

দ্বিতীয় সর্বোচ্চ ৩ কোটি ২৬ লাখ টাকা খরচ করেছে সিলেট স্ট্রাইকার্স। সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, রনি তালুকদার এবং বিদেশি খেলোয়াড় রিস টপলি ও রাহকিম কর্নওয়ালকে দলে নিয়েছে তারা

খুলনা টাইগার্স ৩ কোটি ২৪ লাখ টাকার বিনিময়ে নাঈম শেখ, লুইস গ্রেগরি, ইমরুল কায়েসদের দলে অন্তর্ভুক্ত করেছে।

৯ বছর পর বিপিএলে ফেরা চিটাগং কিংস আগেই সাকিব আল হাসানকে সরাসরি চুক্তিতে নিয়েছে। ড্রাফটে দেশি-বিদেশি খেলোয়াড়দের জন্য তারা খরচ করেছে প্রায় ২ কোটি ৭৬ লাখ টাকা।

নবাগত দুই দল দুর্বার রাজশাহী এবং ঢাকা ক্যাপিটালস তুলনামূলকভাবে কম খরচ করেছে। রাজশাহী ২ কোটি ৬১ লাখ টাকা খরচ করে জিসান আলম, আকবর আলীসহ আরও কয়েকজন খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে। অন্যদিকে, ঢাকা ক্যাপিটালসের মালিকানাধীন দলটি ২ কোটি ৬০ লাখ টাকায় লিটন দাস, হাবিবুর রহমান সোহান ও সাইম আইয়ুবকে দলে নিয়েছে।

সবচেয়ে কম খরচে দল সাজিয়েছে রংপুর রাইডার্স। তারা ড্রাফটে মোট ২ কোটি ১২ লাখ টাকার মধ্যে তাদের কার্যক্রম সীমাবদ্ধ রেখেছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

এশিয়ান গেমসে বাংলাদেশের দল ঘোষণা, অধিনায়ক লিটন

এশিয়ান গেমসে বাংলাদেশের দল ঘোষণা, অধিনায়ক লিটন

নিজস্ব প্রতিবেদক: ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম আটলান্টা ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম আটলান্টা ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: মেজর লিগ সকার (এমএলএস)-এর রোমাঞ্চকর ম্যাচে আটলান্টা ইউনাইটেডকে পরাজিত করেছে ইন্টার মায়ামি। আজকের ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...