| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

চমক নিয়ে নাম প্রকাশ করল ফিফা : মার্টিনেজ নাকি ভিনিসিয়ুস জুনিয়র—যার হাতে উঠবে ব্যালন ডি’অর

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ১৪ ০৮:৫৪:১২
চমক নিয়ে নাম প্রকাশ করল ফিফা : মার্টিনেজ নাকি ভিনিসিয়ুস জুনিয়র—যার হাতে উঠবে ব্যালন ডি’অর

আগামী ২৮ অক্টোবর অনুষ্ঠিত হবে প্রতীক্ষিত ব্যালন ডি’অর পুরস্কার বিতরণী অনুষ্ঠান, যেখানে ফ্রান্স ফুটবল এবং উয়েফার যৌথ উদ্যোগে ২০২৩-২৪ মৌসুমের সেরা ফুটবলারকে সম্মানিত করা হবে। এবারের আলোচনার কেন্দ্রে রয়েছেন তিনজন তারকা—রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়র, জুড বেলিংহ্যাম, এবং ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রি।

বিশেষজ্ঞদের মতে, এই তিনজনের মধ্যে যেকোনো একজন পুরস্কারটি জিততে পারেন। তবে ম্যানচেস্টার সিটির ব্রাজিলিয়ান গোলরক্ষক এডারসন মনে করেন, সেরা ফুটবলার হিসেবে পুরস্কারটি উঠবে ভিনিসিয়ুস জুনিয়রের হাতে।

এডারসন টিএনটি স্পোর্টস ব্রাজিলকে জানান, “আমি ব্যালন ডি'অর জয়ের জন্য ভিনিসিয়ুস জুনিয়রকে মনোনীত করছি। আমি আশা করি সে এটি জিতবে। ২০০৭ সালে কাকার পর থেকে কোনো ব্রাজিলিয়ান ব্যালন ডি'অর জিতেনি। ভিনিসিয়ুস এই বছর দেশের জন্য সেই অপেক্ষা শেষ করবে।”

প্যারিসের চাতেলে থিয়েটারে অনুষ্ঠিতব্য ব্যালন ডি’অর অনুষ্ঠানে ভিনিসিয়ুস হতে পারেন প্রধান আকর্ষণ। তিনি রিয়াল মাদ্রিদের হয়ে গত মৌসুমে অসাধারণ পারফরম্যান্সের জন্য ইতোমধ্যেই চ্যাম্পিয়ন্স লিগের সেরা খেলোয়াড়ের পুরস্কার অর্জন করেছেন, যা তার ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

গত মৌসুমে ভিনিসিয়ুস রিয়াল মাদ্রিদের জয়ে মুখ্য ভূমিকা পালন করেছেন। তিনি সাপোর্টিং রোল থেকে শুরু করে দলের কেন্দ্রীয় খেলোয়াড়ে পরিণত হয়েছেন। বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগে তার অসাধারণ পারফরম্যান্স তাকে শীর্ষে নিয়ে গেছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...