| ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুড়ো মাহমুদউল্লাহ ৩৯ বলে ৪১: ভারতের বিপক্ষে সিরিজ হেরে সরাসরি যাকে দায়ি করলেন বাংলাদেশ শান্ত

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ০৯ ২৩:৪৪:০১
বুড়ো মাহমুদউল্লাহ ৩৯ বলে ৪১: ভারতের বিপক্ষে সিরিজ হেরে সরাসরি যাকে দায়ি করলেন বাংলাদেশ শান্ত

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারত ২০ ওভারে ৯ উইকেটে ২২২ রান সংগ্রহ করে। বিশাল লক্ষ্য তাড়ায় ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩৫ রানে থামে বাংলাদেশের ইনিংস। ফলে ভারত ৮৬ রানের বড় ব্যবধানে জয় পায় এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে সিরিজটি নিশ্চিত করে।

দিল্লির উইকেট শুরুতে কিছুটা ধীরগতির হলেও, রাতের দিকে ব্যাটিংয়ের জন্য বেশ সহায়ক হয়ে ওঠে। এই সুযোগ কাজে লাগিয়ে ভারতীয় ব্যাটার নিতীশ কুমার রেড্ডি ও রিঙ্কু সিং মিলে দলের স্কোর ৪১/৩ থেকে ২২১ রানে পৌঁছে দেন। শেষের দিকে হার্দিক পান্ডিয়া ভারতের ইনিংসে আরো গতি আনেন। বাংলাদেশের বোলারদের মধ্যে স্পিনাররা সবচেয়ে বেশি খরুচে প্রমাণিত হন। পেসাররা ১২ ওভারে ১০২ রান দিলেও, স্পিনাররা মাত্র ৮ ওভারে ১১৬ রান দিয়ে বসে। অন্যদিকে, ভারতের স্পিনাররা ৯ ওভারে মাত্র ৪৯ রান দিয়ে ৫টি উইকেট তুলে নেয়, যা বাংলাদেশের ব্যাটারদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

সিরিজ হারের পর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, "আমরা বারবার একই ভুল করছি, যা কোনোভাবেই একটি দলের জন্য ভালো নয়। টসে জিতে বোলিং করাই সঠিক সিদ্ধান্ত ছিল। প্রথম ৬-৭ ওভারে আমরা ভালো বোলিং করেছি, কিন্তু পরবর্তীতে আমাদের পরিকল্পনা ঠিকভাবে কাজে লাগাতে পারিনি। শুরুর কয়েকটি উইকেট পাওয়ার পর আরো ১-২টি উইকেট দরকার ছিল, যা আমরা নিতে পারিনি। ব্যাটারদের আরও দায়িত্ব নিয়ে খেলতে হবে এবং ক্রিজে বেশি সময় কাটানোর চেষ্টা করতে হবে।"

ভারত: ২২১/৯ (রেড্ডি ৭৪, রিঙ্কু ৫৩, তাসকিন ২-১৬)

বাংলাদেশ: ১৩৫/৯ (মাহমুদউল্লাহ ৪১, বরুণ ২-১৯, রেড্ডি ২-২৩)

ভারত ৮৬ রানে জয়ী।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

নিজস্ব প্রতিবেদক: আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) আসছে নতুন বিনিয়োগকারী। দলটির অন্যতম মালিক ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম আরব আমিরাত; জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম আরব আমিরাত; জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইপর্বে সংযুক্ত আরব আমিরাতের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। ...

মোটা টাকায় রিয়াল মাদ্রিদে ফিরছেন আর্জেন্টাইন তারকা নিকো পাজ

মোটা টাকায় রিয়াল মাদ্রিদে ফিরছেন আর্জেন্টাইন তারকা নিকো পাজ

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টাইন তরুণ মিডফিল্ডার নিকো পাজকে আবারও দলে ফেরানোর পরিকল্পনা করছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল ...