| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

তামিমের অবসরের পেছনে আসলে কারা ছিল, অবশেষে প্রকাশ করলেন তামিম

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ০৯ ১৯:২৭:১৬
তামিমের অবসরের পেছনে আসলে কারা ছিল, অবশেষে প্রকাশ করলেন তামিম

বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল সম্প্রতি স্পোর্টস্টার ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তার আকস্মিক অবসরের কারণ নিয়ে নতুন তথ্য প্রকাশ করেছেন। তামিম বলেন, “জাতীয় স্বার্থে সবাইকে একসাথে কাজ করতে হবে। ব্যক্তিগত সম্পর্ক খারাপ হলেও প্রতিহিংসার জায়গা থাকা উচিত নয়। দুর্ভাগ্যবশত, আমার ক্ষেত্রে তা হয়নি।”

তিনি আরও জানান, “অনেকে মনে করেন, আমার অবসর একটি আবেগের প্রকাশ ছিল। কিন্তু আমি অবসরের ঘোষণা দেওয়ার তিন দিন আগে পরিবারের সঙ্গে আলোচনা করেছি। তাই এর পেছনে কারণ ছিল।”

তামিমের মতে, তিনি একজন সফল অধিনায়ক ছিলেন এবং ব্যাটিংয়েও ভালো পারফর্ম করছিলেন। তবে হঠাৎ অবসরের পেছনে ষড়যন্ত্রের ইঙ্গিত দেন তিনি। “যদি আমি দলের জন্য খারাপ করতাম, তাহলে অবসর নেওয়া যৌক্তিক হতে পারত। কিন্তু আমি তখন অধিনায়ক ছিলাম এবং বাংলাদেশের ইতিহাসে অন্যতম সফল ওয়ানডে অধিনায়ক ছিলাম।”

তিনি আরও বলেন, “যদি সবকিছু ঠিকঠাক চলছিল, তাহলে কেন আমি অবসর নিলাম? নিশ্চয়ই এমন কিছু ঘটেছিল যা আমার পছন্দ হয়নি, অথবা কেউ এমন পরিস্থিতি তৈরি করেছিল যাতে আমাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করা হয়।”

তামিম সরাসরি কারও নাম উল্লেখ না করলেও বলেন, “একাধিক ব্যক্তি এতে জড়িত ছিল এবং তারা খুবই চালাকভাবে কাজ করেছে। আমি কখনোই তাদের দোষ দেইনি এবং দেবও না, কিন্তু তারা জানে কী করেছে।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...