| ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

অবশেষে ম্যাজিস্ট্রেট উর্মির ভবিষ্যৎ নির্ধারন করে দিলেন সারজিস

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ০৯ ১৫:১৩:৪৪
অবশেষে ম্যাজিস্ট্রেট উর্মির ভবিষ্যৎ নির্ধারন করে দিলেন সারজিস

জুলাই গণহত্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করায় সাময়িক বরখাস্ত হওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে ঢাকার সিএমএম আদালতে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

এর আগে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্য করার পর তাপসী উর্মিকে সাময়িক বরখাস্ত করা হয়। রোববার (৬ অক্টোবর) সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিনের স্বাক্ষরে একটি প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। লালমনিরহাটের জেলা প্রশাসক এইচএম রকিব হায়দার বিষয়টি নিশ্চিত করেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিভাগীয় কমিশনারের কার্যালয়, রংপুর বিভাগের ০৬ অক্টোবর, ২০২৪ তারিখের আদেশ অনুসারে তাপসী তাবাসসুম উর্মিকে রংপুর বিভাগে বদলি করা হয়েছে এবং ওইদিনই তিনি নতুন কর্মস্থলে যোগ দেবেন।

তাপসী উর্মি তার ফেসবুক পোস্টে লিখেছিলেন, “সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ!” তবে, কিছু ঘণ্টা পর তার ওই পোস্টটি ফেসবুক থেকে সরিয়ে ফেলা হয়। এছাড়া, তিনি ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের পক্ষে বেশ কয়েকটি স্ট্যাটাসও দিয়েছেন এবং আওয়ামী লীগের পক্ষে পোস্ট করেছেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বের সবচেয়ে বড় দ্বৈরথ ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ মানেই টানটান উত্তেজনা। তবে ...

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২০২৬ সালের নভেম্বরে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা পাঁচবারের ...