| ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

তামিমের যে কথায় বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচে মাঠে নামার আগে চরম ভয়ে আছে ভারতীয় ক্রিকেটার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ০৯ ১৪:৫৯:৪০
তামিমের যে কথায় বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচে মাঠে নামার আগে চরম ভয়ে আছে ভারতীয় ক্রিকেটার

ভারত বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেটে জয়লাভ করেছে। ওই ম্যাচে ভারতীয় পেসার আরশদীপ সিং দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ১৪ রানে ৩ উইকেট নেন, যা বাংলাদেশের ওপর চাপ তৈরি করে।

তবে সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে আরশদীপ কিছুটা উদ্বিগ্ন। তিনি দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামের উইকেট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, এই মাঠে সাধারণত ব্যাটসম্যানদের জন্য সহায়ক পরিবেশ থাকে এবং এখানে ২০০ রানের বেশি স্কোর করা নিয়মিত ঘটনা। তাই, বোলারদের জন্য এখানে বোলিং করা কঠিন হতে পারে, যা নিয়ে তিনি চিন্তিত।

আরশদীপ বলেন, “এবারের আইপিএলে এখানে আমাদের কোনো ম্যাচ হয়নি। কিন্তু শুনেছি এই মাঠে প্রচুর রান হয়েছে, তাই আর উইকেট দেখার ইচ্ছা নেই। কাল আসব, কোচরা যা পরিকল্পনা দেবেন, তা শুনব এবং মানিয়ে নেওয়ার চেষ্টা করব।” পরে তিনি হাসতে হাসতে বলেন, “আপনি তো আমাকে ভয় পাইয়ে দিলেন। আজ ম্যাচ নিয়ে ভাবতে চাইনি, কারণ আজ ছিল আমার ছুটির দিন।”

গত তিন বছরে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা আরশদীপের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “বিশ্বকাপ এখনও দুই বছর দূরে। এত দূরের ব্যাপার নিয়ে আমি চিন্তা করতে চাই না। আমি শুধু খেলাটার উপভোগ করছি। গত দুই বছরে কীভাবে কাটল, সেটা জানি না। আমি সেই সময়ের মতোই উপভোগ করতে চাই, উত্থান-পতন—যা-ই আসুক।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের মিনি নিলাম আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী নভেম্বরে জাপানের মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ...