| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

বাংলাদেশের বিপক্ষে ৩ ওভারে নতুন বিশ্বরেকর্ড গড়লো ভারত

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ সেপ্টেম্বর ৩০ ১৪:৩৭:০২
বাংলাদেশের বিপক্ষে ৩ ওভারে নতুন বিশ্বরেকর্ড গড়লো ভারত

ভারতের উদ্দেশ্য স্পষ্ট—ম্যাচের ফলাফল চাই। দুই ভারতীয় ওপেনার যশস্বী জয়সাওয়াল ও রোহিত শর্মা যেন সেটাই প্রমাণ করলেন। হাসান মাহমুদের প্রথম ওভারেই তিনটি চারের শিকার হলেন। আর রোহিত শর্মা খালেদের বলে এক বাউন্ডারির পর বল পাঠালেন সোজা গ্যালারির ছাদে।

দুর্দান্ত ব্যাটিংয়ে মাত্র ৩ ওভারেই ভারত সংগ্রহ করল ৫১ রান। ওভারপ্রতি রানরেট দাঁড়াল ১৭। এর ফলে টেস্ট ক্রিকেটে দ্রুততম দলীয় পঞ্চাশের বিশ্বরেকর্ড গড়ল ভারত। টেস্ট ক্রিকেটের প্রায় দেড়শ বছরের ইতিহাস নতুন করে লিখল ভারত। যদিও পরের ওভারেই ব্রেকথ্রু পেয়ে যায় বাংলাদেশ। মেহেদি হাসান মিরাজের ভেতরে ঢোকা বলে বোল্ড হন রোহিত, ভেঙে যায় ৫৫ রানের জুটি।

ব্যাট হাতে আরও একটি রেকর্ড করেন রোহিত শর্মা। বাংলাদেশি পেসার খালেদ আহমেদের বলেই তিনি লজ্জার খাতায় নাম লেখান। টেস্ট ক্রিকেটে মাত্র চতুর্থ ব্যাটার হিসেবে ইনিংসের প্রথম দুই বলে টানা দুই ছক্কা হাঁকালেন রোহিত। এর আগে ১৯৪৮ সালে ফোফি উইলিয়ামস, ২০১৩ সালে শচীন টেন্ডুলকার এবং উমেশ যাদব এই কীর্তি গড়েছিলেন। এবার ২০২৪ সালে খালেদের বলেই এই রেকর্ডে যোগ দিলেন রোহিত শর্মা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...