| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

পাকিস্তানকে হারিয়ে প্রথম বার ফাইনালে বাংলাদেশ

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ সেপ্টেম্বর ২৮ ২১:১৮:১১
পাকিস্তানকে হারিয়ে প্রথম বার ফাইনালে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উত্তেজনাপূর্ণ লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে জয় পেয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় ২-২ গোলে ড্র হলেও টাইব্রেকারে পাকিস্তানকে ৮-৭ গোলে হারিয়ে চূড়ান্ত পর্বে উঠে যায় বাংলাদেশের যুবারা।

ম্যাচের প্রথম ভাগে বাংলাদেশ দুই গোল পিছিয়ে পড়লেও ৬১তম মিনিটে মিঠু চৌধুরির গোলে ব্যবধান কমাতে সক্ষম হয়। অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে মানিকের নাটকীয় গোলে সমতা আসে ম্যাচে, যা টাইব্রেকারে গড়ায়।

টাইব্রেকারে উভয় দল প্রথম পাঁচটি শটে গোল করে সমতা বজায় রাখে। তবে সাডেন ডেথে পাকিস্তানের অষ্টম শট ঠেকিয়ে দেন বাংলাদেশের বদলি গোলরক্ষক আলিফ রহমান ইমতিয়াজ। এরপর বাংলাদেশের শেষ শট গোলে পরিণত হওয়ায় ৮-৭ গোলে জয় নিশ্চিত করে ফাইনালে যায় বাংলাদেশ।

গ্রুপ পর্বে রানার্স-আপ হয়ে সেমিফাইনালে উঠা বাংলাদেশ নিজেদের সেরাটা দিয়ে ম্যাচ জিততে কোনো ভুল করেনি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...