| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

ব্রেকিং নিউজ : আবারও ইন্টারনেট বন্ধের ঘোষণা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ সেপ্টেম্বর ২৮ ১০:২৫:০৫
ব্রেকিং নিউজ : আবারও ইন্টারনেট বন্ধের ঘোষণা

পটুয়াখালীর কুয়াকাটা ল্যান্ডিং স্টেশনে রক্ষণাবেক্ষণ কাজের কারণে ইন্টারনেট সেবায় সাময়িক বিঘ্ন ঘটতে পারে। বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) জানিয়েছে, আজ শনিবার দিবাগত রাত ২টা থেকে রোববার ভোর ৬টা পর্যন্ত প্রায় ৪ ঘণ্টা ইন্টারনেটের গতি কমে যেতে পারে বা সেবা সাময়িকভাবে বন্ধ হতে পারে।

শুক্রবার বিকেলে বিএসসিপিএলসি এক বিজ্ঞপ্তিতে জানায়, কুয়াকাটায় অবস্থিত দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সিস্টেম SEA-ME-WE-5 (SMW5) এর রক্ষণাবেক্ষণ কাজের আওতায় লাইটিং ফিল্টার স্থাপনের পরিকল্পনা করা হয়েছে। এই কাজ চলাকালীন কুয়াকাটা ল্যান্ডিং স্টেশনে সংযুক্ত সব সার্কিটের ব্যান্ডউইথ সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে। তবে কক্সবাজার ল্যান্ডিং স্টেশনের SEA-ME-WE-4 (SMW4) সার্কিট চালু থাকবে, ফলে পুরো দেশজুড়ে ইন্টারনেট বন্ধ হওয়ার সম্ভাবনা নেই। তবুও, ইন্টারনেট ব্যবহারকারীরা সাময়িক ধীরগতির সমস্যার সম্মুখীন হতে পারেন।

বিএসসিপিএলসি আরও জানায়, তারা এই সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং গ্রাহকদের সহযোগিতা কামনা করছে। সংস্থাটি গ্রাহকদের প্রতি তাদের ধৈর্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং প্রতিশ্রুতি দিয়েছে যে, এই রক্ষণাবেক্ষণ কাজের মাধ্যমে ইন্টারনেট সেবার মান আরও উন্নত হবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...