| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

গোল বন্যায় শেষ হল বাংলাদেশ ভিয়েতনাম ম্যাচ, দেখে নিন ফলাফল

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ সেপ্টেম্বর ২৭ ২৩:৫১:৩৯
গোল বন্যায় শেষ হল বাংলাদেশ ভিয়েতনাম ম্যাচ, দেখে নিন ফলাফল

এএফসি অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে বাংলাদেশ আবারও বড় ব্যবধানে হার মানল। সিরিয়ার কাছে ৪-০ গোলে হারার পর ভুটানের বিপক্ষে জয়ী অবস্থায় থাকা ম্যাচটি ড্র হয় ২-২ গোলের ব্যবধানে। এরপর শুক্রবার তৃতীয় ম্যাচে স্বাগতিক ভিয়েতনামের কাছে ৪-১ গোলে হারল মারুফুল হকের দল।

চূড়ান্ত পর্বে পৌঁছাতে হলে এই ম্যাচে ভিয়েতনামের বিপক্ষে জয় ছাড়া বিকল্প ছিল না। কিন্তু বাংলাদেশ দল সেই লড়াইয়ে দাঁড়াতেই পারেনি। হজম করা ৪ গোলের একটি ছিল আত্মঘাতী, এবং আরেকটি গোলকিপার মাহিনের বল ক্লিয়ার করতে দেরি করার ফলে।

ম্যাচের চতুর্থ মিনিটেই ডান প্রান্ত থেকে আসা একটি ক্রস ক্লিয়ার করতে গিয়ে ডিফেন্ডার শাকিল তপুর পায়ে লেগে বল বাংলাদেশ দলের জালে ঢুকে যায়। ২৮ মিনিটে আসাদুল সাকিবের ব্যাক পাস থেকে দ্বিতীয় গোলটি আসে। মাহিন বল ক্লিয়ার করতে দেরি করেন, আর সেই সুযোগে হোয়াং মিন তিন বলটির দিকে ছুটে এসে গোলটি করে ফেলেন। এই গোল মাহিনের জন্য ভুলের স্মারক হয়ে থাকবে।

দুটি দুর্বল গোল হজম করার পর পিয়াসের গোলে বাংলাদেশ যখন কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল, তখনই ভিয়েতনাম ৩-১ গোলে এগিয়ে যায়। ৮০ মিনিটে ফ্রি-কিক থেকে চূড়ান্ত গোলটি করে ভিয়েতনাম স্কোরলাইন নিয়ে যায় ৪-১ এ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...