| ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হেক্সা মিশনে অপ্রতিরোধ্য ব্রাজিল

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ সেপ্টেম্বর ২০ ২৩:৩৮:৩৫
হেক্সা মিশনে অপ্রতিরোধ্য ব্রাজিল

ব্রাজিল যেন হেক্সা মিশনে অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। গ্রুপ পর্বের প্রথম তিনটি ম্যাচে কোনো দলই তাদের সামনে দাঁড়াতে পারেনি। কিউবা, ক্রোয়েশিয়ার পর এবার থাইল্যান্ডকেও গোলবন্যায় ভাসিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) ফুটসাল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ব্রাজিল থাইল্যান্ডকে ৯-১ গোলে বিধ্বস্ত করে। এই জয়ের মাধ্যমে 'বি' গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে শেষ ষোলোতে জায়গা করে নেয় তারা।

ব্রাজিলের নক আউট পর্বের টিকিট নিশ্চিত হয়েছিল আগেই। কিউবাকে ১০-০ এবং ক্রোয়েশিয়াকে ৮-১ গোলে উড়িয়ে দিয়ে তারা শেষ ষোলোতে পৌঁছায়। তবে গ্রুপের শেষ ম্যাচটি ছিল মর্যাদার লড়াই, কারণ থাইল্যান্ডও আগের দুই ম্যাচে জয় পেয়েছিল। সুতরাং, যে দল এই ম্যাচে জয়লাভ করবে, সেই দলই হবে গ্রুপ চ্যাম্পিয়ন।

কিন্তু সেই লড়াইয়ে থাইল্যান্ড দাঁড়াতেই পারেনি। ষষ্ঠ মিনিটে মার্সেল ব্রাজিলকে লিড এনে দেন। চার মিনিট পর ফেলিপে ভালেরিও ব্যবধান দ্বিগুণ করেন। থাইল্যান্ড একটি গোল শোধ করে ম্যাচে ফিরে আসার ইঙ্গিত দিলেও, মার্সেল ও পিতো তাদের সেই সুযোগ দেননি।

ড্রিবলিং আর অসাধারণ স্কিল দিয়ে ব্রাজিলের খেলোয়াড়রা একের পর এক গোল করতে থাকেন। মার্সেল তৃতীয় গোলটি করেন এবং দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে পিতো চতুর্থ গোলটি করেন। এরপর মার্লোন, রাফা, এবং পিতোর গোলে ব্যবধান দাঁড়ায় ৭-১ এ। মার্সেল তার হ্যাটট্রিক সম্পন্ন করেন এবং ফেরাও শেষ গোলটি করে ব্রাজিলের জয় নিশ্চিত করেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

ক্রীড়া প্রতিবেদক: অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ঐতিহাসিক মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল ...

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

ব্রাজিল ০-১ অস্ট্রেলিয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন পরিস্থিতিতে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। টাউনসভিলের কুইন্সল্যান্ড ...