| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে রাতে মাঠে নামছে ব্রাজিল

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ সেপ্টেম্বর ১৫ ১৯:১৭:১৮
বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে রাতে মাঠে নামছে ব্রাজিল

কলম্বিয়ায় চলছে অনূর্ধ্ব-২০ নারী ফুটবল বিশ্বকাপের ১১তম আসর। রাউন্ড অব সিক্সটিনের খেলা শেষ হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আটটি দল। এর মধ্যে অন্যতম ব্রাজিলের মেয়েরা।

আজ রাতেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করার লক্ষ্যে মাঠে নামছে তারা। রোববার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ১:৩০টায় কোয়ার্টার ফাইনালে ব্রাজিল মুখোমুখি হবে উত্তর কোরিয়ার অনূর্ধ্ব-২০ নারী দলের। ম্যাচটি অনুষ্ঠিত হবে মেডেলিনের স্পোর্টস কমপ্লেক্সে।

উত্তর কোরিয়া দুইবার অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপ জিতলেও, ব্রাজিলের মেয়েরা এখনও সে গৌরব অর্জন করতে পারেনি। তাদের সর্বোচ্চ সাফল্য সেমিফাইনাল পর্যন্তই সীমাবদ্ধ।

দুইবার ফাইনালে উঠার কাছাকাছি পৌঁছালেও সাফল্য ধরা দেয়নি। এবারের বিশ্বকাপে ব্রাজিল 'বি গ্রুপ' থেকে অংশ নেয়। গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচ জিতে তারা চ্যাম্পিয়ন হিসেবে পরের রাউন্ডে যায়। ফ্রান্স, কানাডা এবং ফিজির মতো দলগুলোকে হারিয়ে নিজেদের শক্তিমত্তা প্রমাণ করেছে তারা।

রাউন্ড অব সিক্সটিনে 'এ' গ্রুপের তৃতীয় স্থান অধিকারী ক্যামেরুনের মুখোমুখি হয় ব্রাজিল। নির্ধারিত সময়ের ১-১ ড্রয়ের পর অতিরিক্ত সময়ে আরও দুই গোল করে জয় নিয়ে সেলেসাওরা কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...