| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

হাইভোল্টেহ ম্যাচে বিশ্বকাপের কোয়ার্টারে ব্রাজিল, বিদায় আর্জেন্টিনার

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ সেপ্টেম্বর ১৪ ১৪:৪২:৫৪
হাইভোল্টেহ ম্যাচে বিশ্বকাপের কোয়ার্টারে ব্রাজিল, বিদায় আর্জেন্টিনার

ফিফা অনূর্ধ্ব-২০ মহিলা বিশ্বকাপের ১১তম আসর কলম্বিয়ায় চলছে। ব্রাজিল অনূর্ধ্ব-২০ নারী দল শেষ ষোলোর ম্যাচে ক্যামেরুনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ক্যামেরুনকে ৩-১ গোলে হারিয়ে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিলের মেয়েরা।

ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে ব্রাজিল। কিন্তু খেলায় ফিরতে তাদের বেশি সময় লাগেনি। প্রথমার্ধে পেনাল্টি কিকে গোল করে সমতা আনে ব্রাজিলের মেয়েরা। ১-১ সমতায় প্রথমার্ধে আসে দুদল।

এরপর দ্বিতীয়ার্ধে দুই দলই পাল্টা আক্রমণ চালায়। কিন্তু গোলের দেখা কেউ দেখেনি। নির্ধারিত সময়ে কেউ গোল না করলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। যেখানে আরও দুটি গোল করেছে ব্রাজিল। ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।

ব্রাজিলের জয়ের দিনে আসর থেকে ছিটকে গেছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। গতকাল কলম্বিয়ার এস্তাদিও মেট্রোপলিটন স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচে জার্মানি অনূর্ধ্ব-২০ নারী দলের কাছে ৫-১ গোলের ব্যবধানে হেরেছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ নারী দল।

জার্মানির হয়ে জোড়া গোল করেন নাচতিগাল। তাছাড়া একটি করে গোল করেন জানজিন, ব্যান্ডের ও জিকাই। আর্জেন্টিনার হয়ে একমাত্র গোলটি করেছেন লোম্বারডি ল্যারের।

কোয়ার্টার ফাইনালের ৪টি ম্যাচই আগামী সোমবার (১৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...