| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

আগামীকাল মাঠে নামবে আর্জেন্টিনা, মোবাইলে যেভাবে খেলা দেখবেন

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ সেপ্টেম্বর ০৯ ১১:৩৫:১৯
আগামীকাল মাঠে নামবে আর্জেন্টিনা, মোবাইলে যেভাবে খেলা দেখবেন

লিওনেল মেসি নেই। অ্যাঞ্জেল ডি মারিয়াকেও আর পাওয়া যাবে না। চিলির বিপক্ষে আর্জেন্টিনার শেষ বিশ্বকাপ বাছাইপর্ব ছিল অপ্রত্যাশা ও প্রশ্নে ভরা। তবে সেই ম্যাচে ভালোভাবেই জয় পেইয়েছিল লিওনেল স্কালোনির শিষ্যরা। স্কালোনির নেতৃত্বে নতুন আর্জেন্টিনা তার অতিথি চিলিকে ৩-০ গোলে হারিয়ে বিস্ময়করভাবে নিজেদের ঘোষণা করেছে।

আলবিসেলেস্তেতে গোল করেন মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার এবং স্ট্রাইকার জুলিয়ান আলভারেজ ও পাওলো দিবালা। এই ম্যাচের পর লাতিন অঞ্চলে অনুষ্ঠিত বিশ্বকাপের বাছাইপর্বে অনেক এগিয়ে ছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। পরের ম্যাচের জন্য ইতিমধ্যেই কলম্বিয়া পৌঁছেছে তারা। তবে কলম্বিয়া ম্যাচের আগে ইনজুরির আশঙ্কা মাথায় রাখতে হবে আলবিসেলেস্তেদের।

আর্জেন্টিনার শেষ ম্যাচে গোল করেছিলেন ম্যাকঅ্যালিস্টার। তবে খেলা শেষ করতে পারেননি লিভারপুল এই মিডফিল্ডার। তার আগেই চোটের কারণে বিদায় নিতে হয় তাকে। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের আগে দলের বাকিদের থেকে আলাদাভাবে অনুশীলন করেছেন এই মিডফিল্ডার। তবে আর্জেন্টিনার একজন নির্ভরযোগ্য ফুটবল সাংবাদিক গ্যাস্টন ইডুল বলেছেন, ম্যাকঅ্যালিস্টার ইঞ্জুরি গভীর নয়।

এদিকে ইনজুরিতে আছেন আরেক তারকা নিকোলাস গঞ্জালেস। মিডফিল্ড এবং আক্রমণের ভার্সেটাইল এই তারকাও চিলির বিপক্ষে ম্যাচের পর কিছুটা অস্বস্তিতে পড়ে যান। মুন্ডো আলবিসেলেস্তের ভাষ্য, সবশেষ ম্যাচে কড়া ট্যাকেলের পর অ্যাঙ্কেল ইনজুরিতে পড়েছেন নিকো গঞ্জালেস। কলম্বিয়া ম্যাচে তাকে দেখা যাবে কি না তা নিয়েও আছে প্রশ্ন। ম্যাক অ্যালিস্টারের পরবর্তী ম্যাচে খেলার ব্যাপারে কিছুটা সম্ভাবনা থাকলেও গঞ্জালেসের ব্যাপারে সেই সম্ভাবনা অনেকটাই কম।

ম্যাচ সময়- আগামীকাল (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত ২.৩০ মিনিটে।

মোবাইলে যেভাবে খেলা দেখবেন- এই খেলা দেখতে পারবেন বিভিন্ন আনঅফিসিয়াল অ্যাপের মাধ্যমে। আনঅফিসিয়াল অ্যাপে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন-

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...