| ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

বিশেষ কারনে বাংলাদেশের প্রথম ওয়ানডে বাতিল ঘোষণা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ সেপ্টেম্বর ০৮ ১৬:৫৪:৩৭
বিশেষ কারনে বাংলাদেশের প্রথম ওয়ানডে বাতিল ঘোষণা

বাংলাদেশ পুরুষ এ দল গত মাসে পাকিস্তান সফর করে ইতিহাস রচনা করে দেশে ফেরে। সেই সফরে সিরিজে বড় বাধা ছিল বৃষ্টি। এবার বৃষ্টির কবলে পড়ে বাংলাদেশ নারী ‘এ’ দলের শ্রীলঙ্কা সফর। শ্রীলঙ্কা নারী ‘এ’ দলের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেছে।

রোববার (৮ সেপ্টেম্বর) পানাগোদা আর্মি গ্রাউন্ডে সিরিজের অনানুষ্ঠানিক প্রথম ওয়ানডেতে বাংলাদেশ নারী দলের মুখোমুখি হওয়ার কথা ছিল শ্রীলঙ্কা নারী দলের। তবে অবিরাম বৃষ্টির কারণে ম্যাচটি বাতিল হয়ে যায়।

দুই ম্যাচের ওয়ানডে সিরিজের বাকি ম্যাচটি অনুষ্ঠিত হবে মঙ্গলবার। ম্যাচটি অনুষ্ঠিত হবে কলম্বোর থ্রুস্তান স্টেডিয়ামে।

ওয়ানডে সিরিজ শেষে আগামী ১২ সেপ্টেম্বর থেকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুই দল। এই ফরম্যাটের সবগুলো ম্যাচই হবে কলম্বোতে।

১২ ও ১৩ সেপ্টেম্বর প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচের ভেন্যু পি সারা ওভাল। ১৫ সেপ্টেম্বর তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি হবে সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে। ১৭ সেপ্টেম্বর চতুর্থ ম্যাচ থ্রুস্টান এবং ১৯ সেপ্টেম্বর সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি কল্টসে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আফগানিস্তানের লড়াকু ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ, জয়ের পথে বড় বাধা

আফগানিস্তানের লড়াকু ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ, জয়ের পথে বড় বাধা

নিজস্ব প্রতিবেদক: আফগানিস্তানের বিপক্ষে জয়ের জন্য বড় লক্ষ্য ছুড়ে দিয়েও স্বস্তিতে নেই বাংলাদেশ। ৪৭৯ রানের ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের নভেম্বরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা ব্রাজিল ...

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ...